Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নগদ টাকার সংকটে ব্যাংকগুলো

    সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ৫, ২০২৪ ৫:০০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট প্রকট আকার ধারণ করেছে। বেশিরভাগ ব্যাংকই গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকার জোগান দিতে পারছে না। কোনো কোনো ব্যাংক ২০ হাজার টাকার বেশি চেক নগদ উত্তোলনের ক্ষেত্রে গ্রহণ করছে না। এটিএম বুথগুলোতেও চাহিদা অনুযায়ী মিলছে না নগদ টাকা। ভালো ব্যাংকগুলোতে এক হিসাব থেকে অন্য হিসাবে বা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা স্থানান্তরের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হচ্ছে না। তবে দুর্বল ব্যাংকগুলো তারল্য সংকট থাকায় এ সমস্যা প্রকট হয়েছে। ফলে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।

    মূলত ব্যাপকভাবে ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিজেদের কাছে রাখার কারণেই এখন ব্যাংকগুলোতে নগদ টাকার সংকট বেশি। দেশের ৬১টি ব্যাংকের মোট ব্যাংকের শাখা ১১ হাজার ২২০টি। এর মধ্যে বেশিরভাগ শাখাতেই এখন নগদ টাকার সংকট চলছে।

    কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের কারণে বাজারে টাকার প্রবাহ কিছুটা কমানো হয়েছে। এর প্রভাবে ব্যাংকগুলোতে টাকা যাচ্ছে না। একই কারণে নগদ টাকার প্রবাহও কম। জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের কারণে দেশের সব খাতে অস্থিরতা দেখা দেয়। ওই সময়ে ব্যাংকিং কার্যক্রম বেশি মাত্রায় বাধাগ্রস্ত হয়েছে। ফলে নগদ টাকা স্থানান্তর ব্যাহত হয়েছে। এতে অনেকেই নগদ টাকা তুলতে পারেননি। এতে গ্রাহকদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। যে কারণে তারা ব্যাংক থেকে ব্যাপকভাবে নগদ টাকা উত্তোলন শুরু করেন। আগস্টের শুরু থেকেই ব্যাংকে টাকার সংকট প্রকট হয়। ৫ আগস্ট সরকারের পতন হয়। এর আগে-পরে বেশ কয়েকদিন আন্দোলন ও আইনশৃঙ্খলাজনিত সমস্যার কারণে নগদ টাকা স্থানান্তর করা যায়নি। ফলে সংকট আরও বাড়ে। সরকার পতনের আগে ও পরে ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়ে যায়। কিছু গ্রাহক ব্যাংক থেকে মাত্রাতিরিক্ত নগদ টাকা তুলে নিয়ে যান। অনেকের বাসা থেকে মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশে পালানোর সময়ও দেশ থেকে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন অনেকে। এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছেও নগদ টাকা পাওয়া গেছে। গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রিমান্ডে ব্যাংক থেকে নগদ টাকা তুলে বিভিন্ন স্থানে রাখা বা পাচার করার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এছাড়া অনেকে নগদ টাকা তুলে ব্যাংকের লকারে রেখেছেন বলেও তথ্য পাওয়া গেছে।

    ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর বাসা থেকে নগদ ৫ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার সময় তাদের কাছ থেকেও নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে দালালরা ৬০-৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে তিনি জানান আটক হওয়ার পর। নরসিংদীতে ৮৮ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গাজীপুরসহ বিভিন্ন স্থান থেকেও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.