অর্থকাগজ প্রতিবেদন ●
কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদাকে সরকার রূপালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদা তিন বছরের জন্য রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে তাঁকে নিয়োগ দেয় সরকার। ১৩ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়।
এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ●
অকা/ব্যাংখা/প্র/দুপুর/১৮ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

