Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নতুন সুদ মার্জিন কার্যকর হওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ

    মার্চ ৭, ২০২৪ ৪:২০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ট্রেজারি বিলে গড় সুদহার বৃদ্ধি পাওয়ায় ঋণের সুদহারে বড়পরিবর্তন এসেছে। দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) ঋণ ও আমানতের সুদহার নির্ধারণের মার্জিনে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন সুদ মার্জিন কার্যকর হওয়ার ফলে চলতি মার্চে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ।

    নতুন নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণের ক্ষেত্রে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ দশমিক ৫০ শতাংশ মার্জিন যোগ করতে পারবে। আর আমানতের সুদহার নির্ধারণের ক্ষেত্রে মার্জিন হবে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৫০ শতাংশ। এতদিন আর্থিক প্রতিষ্ঠানগুলো এ দুটি ক্ষেত্রে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ ও ২ দশমিক ৭৫ শতাংশ মার্জিন যোগ করতে পারত।
    কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা আমলে নিলে চলতি মার্চে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৫ দশমিক ১১ শতাংশ। আর এ প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১২ দশমিক ১১ শতাংশ সুদে আমানত সংগ্রহ করতে পারবে। নতুন করে সংগৃহীত আমানত ও বিতরণকৃত ঋণের ক্ষেত্রে এ সুদহার প্রযোজ্য হবে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

    প্রসঙ্গত, গত বছরের জুলাই থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের বাজারভিত্তিক সুদহার নির্ধারিত হচ্ছে, যা স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ঋণের সুদহার বাজারভিত্তিক করা হয়। ডলার সংকট কাটাতে দাতা সংস্থাটির কাছ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ সহায়তা নিচ্ছে সরকার। এ ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত হলো ঋণের সুদহারকে বাজারভিত্তিক করা।
    নতুন এ পদ্ধতি প্রবর্তনের পর থেকেই দেশে ব্যাংক ঋণের সুদহার বাড়ছে। চলতি মার্চে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার উঠেছে ১৩ দশমিক ১১ শতাংশে।

    ব্যাংক ঋণের সুদহার নির্ধারণে প্রতি মাসের শুরুতে সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট রেট ঘোষণা করে আসছে বাংলাদেশ ব্যাংক। ফেব্রুয়ারির শেষ দিন ওই মাসের স্মার্ট রেট ৯ দশমিক ৬১ শতাংশ ঘোষণা করা হয়। এর সঙ্গে ব্যাংকগুলো অতিরিক্ত ৩ দশমিক ৫০ শতাংশ মার্জিন যুক্ত করতে পারবে। সে হিসেবে মার্চে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৩ দশমিক ১১ শতাংশ।

    তবে এসএমই ও রিটেইল ঋণের জন্য গ্রাহকদের এর চেয়েও বেশি সুদ গুনতে হবে। মার্চে এ খাতের ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার হবে ১৪ দশমিক ১১ শতাংশ। কৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সুদহার ১২ দশমিক ১১ শতাংশ হবে।

    অকা/ব্যাংখা/সকাল/৭ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.