অর্থকাগজ প্রতিবেদন ●
ঈদুল ফিতরকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর ধানমন্ডিতে চলছে দুই দিনব্যাপী ‘হার ই-ট্রেড’এর নবম আসর। ৭ মার্চ ধানমন্ডির অরচার্ড কনভেনশন হলের লেভেল ৪-এ এটি উদ্বোধন করা হয়। এই আয়োজনে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনীর সুযোগ পাচ্ছেন।
প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন ডিজাইনার শাড়ি, ব্লাউজ, জুয়েলারি, কুর্তা, থ্রি-পিস, লেডিস পাঞ্জাবি, ওয়ান পিস, হোমমেড আচার, ফুলের মালা, ব্যাগ, পার্স, শোপিস, ঘর সাজানোর নানান সামগ্রী, বাচ্চাদের ড্রেস, ম্যাচিং গয়না ইত্যাদি পাওয়া যাচ্ছে।
জাতীয় রাজস্ব খাতের ২৫ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীদের অবদান। বাংলাদেশে প্রায় ১০ লাখ নারী আছেন যারা ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত এবং তারা ফেসবুক কেন্দ্রিক ব্যবসা করে থাকেন। এসব ব্যবসায়ী নারীদের একটি প্ল্যাটফর্ম ‘হার ই-ট্রেড’। দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৭৩ জন এসএমই নারী উদ্যোক্তা নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনে অংশগ্রহণ করছেন। তারা প্রত্যেকেই দেশীয় কাঁচামাল-নির্ভর উদ্যোগ নিয়ে কাজ করেন।
নবম ‘হার ই-ট্রেড’ এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এসএমই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন চৌধুরী এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী। আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব শামীম আখতার চৌধুরী, জনপ্রিয় অভিনেত্রী এবং ফ্যাশন আইকন রুনা খান, অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ, দেশ গ্রুপ অব কোম্পানিজের ডিরেক্টর ভিদিয়া অমৃত খান প্রমুখ।
পণ্যের প্রচার, প্রসার ও ব্যবসাজনিত দতা উন্নয়নে হার ই-ট্রেড ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। ব্যবসায় প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হার ই-ট্রেডের নিয়মিত এক উদ্যোগ এক্সিবিশন আয়োজন। ●
অকা/বাণিজ্য/ফর/রাত/৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
