Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নির্ধারিত মেয়াদ পেরোলেও দেশে আসেনি ১.৪২  বিলিয়ন ডলার রফতানি আয়

    ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৫:০০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলমান ডলার সংকটের কারণে আমদানিকারকরা রয়েছেন চাপে। কাঁচামাল আমদানি ও শিল্পোৎপাদন কমে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প ও কর্মীরাও অনিশ্চিত ভবিষ্যত প্রত্যক্ষ করছে। অথচ গতবছরের ডিসেম্বর নাগাদ ১২০ দিনের নির্ধারিত মেয়াদ পেরোনোর পরও দেশে আসেনি ১.৪২  বিলিয়ন ডলার রফতানি আয়।  

    পণ্য জাহাজীকরণ শেষে রফতানির নথিপত্র আমদানিকারকের ব্যাংকে পাঠানোর পরের দিন থেকে সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে মূল্য দেশে নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে।

    গত ২৯ জানুয়ারি বিভিন্ন ব্যাংককে মেয়াদোত্তীর্ণ রফতানি আয় (ওভারডিউ এক্সপোর্ট প্রসিড ) যত দ্রুত সম্ভব দেশে আনার উদ্যোগ নিতে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এতে সার্বিক পরিস্থিতির প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরে দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে অতি-দরকারি এসব বৈদেশিক মুদ্রা দেশে আনার বিষয়ে তাগিদ দেওয়া হয়।

    এছাড়া, ডিসেম্বরের শেষপর্যন্ত মেয়াদোত্তীর্ণ হয়নি (নন-ওভারডিউ) এমন প্রায় ২৩০ কোটি ডলার রফতানি আয়ও দ্রুত দেশে আনার ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদোত্তীর্ণ রফতানি আয়ের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেও বলেছে।

    রফতানি আয় মেয়োদোত্তীর্ণ হওয়ার অর্থ হলো– বিদেশে রফতানি হওয়া পণ্য বা সেবার মূল্য যেসময়ের মধ্যে পাওয়ার কথা ছিল– তা পাওয়া যায়নি।  ব্যবসা পরিচালনার জন্য এ আয়ের ওপর নির্ভর করায় এতে আর্থিক সমস্যায় পড়তে পারেন রফতানিকারক। মেয়াদোত্তীর্ণ রফতানি আয় রফতানিকারকের সুনামহানিও করতে পারে, এতে ভবিষ্যতে তাদের ব্যবসায়িক চুক্তি সম্পাদনের সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।  

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ওভারডিউ ১.৪২ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ২৭৬ মিলিয়ন ডলার শর্ট শিপমেন্টের (রফতানি পণ্যে ঘাটতি) অভিযোগে আটকে আছে। আমদানিকারক দেউলিয়া হওয়ার কারণে আটকে গেছে ৭৫ মিলিয়ন ডলার; আইনগত জটিলতায় আটকে আছে ২৫২ মিলিয়ন ডলার। এছাড়া, ১২২ মিলিয়ন ডলার বিবিধ কারণে আটকে আছে। আর ৭০০ মিলিয়ন ডলারের সুনির্দিষ্ট কোনো কারণ নেই।

    দেশের বর্তমান বৈদেশিক মুদ্রা সরবরাহ পরিস্থিতি সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বগ্রহণের পর, দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়াতে গত জুলাইয়ের এক বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে মেয়াদোত্তীর্ণ রফতানি আয় আনার নির্দেশ দেন।  জানুয়ারির শেষে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানদের সাথে এক বৈঠকেও একই নির্দেশনা দেন তিনি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, গত বছরে জুনের শেষপর্যন্ত মেয়াদোত্তীর্ণ রফতানি আয়ের পরিমাণ ছিল ১.২৮ বিলিয়ন ডলার, যার অর্থ দাঁড়াচ্ছে ছয় মাসে ১৪০ মিলিয়ন ডলারের বেশি রফতানি আয় মেয়াদোত্তীর্ণ হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন যে, বৈদেশিক মুদ্রার (বিশেষত মার্কিন ডলারের) উচ্চ বিনিময় দরের সুবিধা নিতে ইচ্ছে করেই আয় প্রত্যাবাসনে দেরি করছেন রফতানিকারকরা।  

    কেন্দ্রীয় ব্যাংক আরও লক্ষ করেছে যে, অধিকাংশ রফতানিকারক নির্ধারিত ১২০ দিনের একদম শেষে এসে আয় প্রত্যাবাসন করছেন।

    বাংলাদেশের রফতানি আয়ের ৮০ ভাগের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। তৈরি পোশাকের মধ্যে নিট পোশাকের রফতানি বেশি। এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে, বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'এই অভিযোগ অমূলক ও মনগড়া। প্রত্যেক ব্যবসায়ী টাকার জন্য হাহাকার করছেন, এমন পরিস্থিতিতে বিনিময় হারে সামান্য বেশি পাওয়ার জন্য কেউ বিদেশে টাকা ফেলে রাখবে না'।

    মোহাম্মদ হাতেম আরও বলেন, 'এক্সপোর্ট প্রসিড দেরি করে আনার সুযোগ ব্যবসায়ীদের নেই। রফতানিকারকরা যত দ্রুত সম্ভব দেশে তাদের আয় আনার সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন'।

    বিকেএমইএ সভাপতি বলেন, আসলে যা হচ্ছে তা হলো- বৈশ্বিক সংকটের কারণে ক্রেতারা সময়মত বিল পরিশোধ করছেন না বা করতে পারছেন না। যেসব বিল রফতানির নথিপত্র দেওয়ার সাথে সাথে পরিশোধ করার কথা অর্থাৎ অন সাইট পেমেন্ট, সেগুলো পরিশোধেও ৩-৪ মাস বা তার বেশি সময় নিচ্ছে।

     'এক্সপোর্ট প্রসিড দেশে আসতে দেরি হচ্ছে প্রধানত বিদেশি আমদানিকারকদের জন্য, স্থানীয় রফতানিকারকদের জন্য নয়। কিছু বিদেশি ক্রেতা ইচ্ছে করে দেরিতে অর্থ পরিশোধ করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের ক্রেতাদের মধ্যে এমন মনোভাব দেখা যাচ্ছে' - যোগ করেন তিনি।

    এদিকে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি আয় দেশে না আনা শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে ওই রফতানিকারককে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে অর্থায়ন করা হয় না। নগদ প্রণোদনা দেওয়া হয় না। পরবর্তী এলসি খোলার সময় মার্জিন সুবিধাও বন্ধ করা হয়ে থাকে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, 'যৌক্তিক ব্যবসায়িক কোনো কারণে এক্সপোর্ট প্রসিড দেশে আসতে দেরি হলে, রফতানিকারকরা বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারেন। বাংলাদেশ ব্যাংক সেটি বিবেচনায় নেয় এবং দেশে আনার জন্য বাড়তি সময়ও দেয়। কিন্তু প্রকৃত বা যৌক্তিক কারণ ছাড়া সময়মত এক্সপোর্ট প্রসিড দেশে না আনার সুযোগ নেই'।

    তিনি বলেন, 'বাণিজ্যিক ব্যাংকগুলো রফতানিকারকদের ব্যাক টু ব্যাক এলসি সুবিধা দেয়, যাতে তারা রফতানি পণ্য উৎপাদনের কাঁচামাল কিনতে পারেন। এতে বৈদেশিক মুদ্রা চলে যায়। এজন্য রফতানি বাবদ প্রাপ্য বৈদেশিক মুদ্রা সময়মত দেশে আসা জরুরি।  তা নাহলে বৈদেশিক মুদ্রার ইনফ্লো ও আউট ফ্লোতে ভারসাম্যহীনতা দেখা দেয়'।

    মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক চাচ্ছে সাইট এলসির (পণ্য বা সেবার মূল্য পরিশোধের নথি ) বিপরীতে রফতানি করা পণ্যের মূল্য আমদানিকারকের ব্যাংকে নথিপত্র দাখিলের পরপরই যাতে দেশে আসে। এই পেমেন্ট খুবই দরকারি, কারণ বাংলাদেশ সবসময়ই বাণিজ্য ঘাটতিতে থাকা দেশ। ঘাটতির অংশ প্রবাসী আয়, বৈদেশিক ঋণ ও সহায়তা, সরাসরি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রা দিয়ে মেটানো হয়ে থাকে।

    গত কয়েক মাস ধরে দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিরতা চলছে। গত ৬ মাসে ডলারের বিপরীতে টাকার মান ২০ শতাংশের বেশি কমেছে। ডলার সংকটে পড়ে অনেক ব্যাংক এলসি খুলতে পারছে না।

    বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুদ থেকে ব্যাংকগুলোকে ডলার সরবরাহ করছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের এপর্যন্ত বাংলাদেশ ব্যাংক ৯ বিলিয়নের বেশি ডলার ব্যাংকগুলোর কাছে বিক্রি করেছে। এরপরও ডলারের সংকট দূর হয়নি।
    বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) গত সেপ্টেম্বর থেকে একাধিকবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তন করেছে। বাফেদার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে রফতানিকারকদের প্রতি ডলারে ১০৩ টাকা দর দিচ্ছে ব্যাংকগুলো। পাশাপাশি যেসব রফতানিকারক গত নভেম্বর ও ডিসেম্বরের রফতানি হওয়া পণ্যের মূল্য আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দেশে আনবেন তাদেরকে ডলার প্রতি আরও ৫০ পয়সা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফেদা।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, পরিস্থিতির সুযোগ নিতে ব্যবসায়ীরা নিজেদের সুবিধা অনুযায়ী রফতানি আয় দেশে আনছেন। ব্যাংকগুলো নতুন এলসি খুলতে অনাগ্রহী হওয়ায়– যখন নিজের আমদানি দায় মেটাতে হচ্ছে অথবা বেশি দাম পাওয়া যাচ্ছে তখনই তারা রফতানি আয় আনছেন।

    জানতে চাইলে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রেসিডেন্ট ও ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. রহমানবলেন, পণ্যের মূল্য কখন পরিশোধ করা হবে- সে বিষয়ে রফতানিকারক ও আমদানিকারকের মধ্যে সাধারণত চুক্তি থাকে। 'চাইলেই চুক্তির আগে এক্সপোর্ট প্রসিড আনা যায় না। তবে কিছু ক্ষেত্রে সুযোগ আছে। বড় রফতানিকারকদের কারোর কারোর ক্ষেত্রে সেটা সম্ভব। এটা যাতে তারা দ্রুত আনেন সেজন্য বাড়তি বিনিময় হার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।  

    কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেছেন, যে পরিমাণ এক্সপোর্ট প্রসিড ওভারডিউ আছে তা দীর্ঘদিনের। গত ডিসেম্বর পর্যন্ত যে ১.৪২ বিলিয়ন ডলারের মেয়াদোত্তীর্ণ আছে সেগুলো ২০১২ সাল থেকে পর্যন্ত সৃষ্টি হয়েছে। এই সময়ে দেশ থেকে ৩৭৬ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানি হয়েছে। ফলে মোট রফতানির তুলনায় ওভারডিউ এর পরিমাণ খুবই সামান্য। তারপরও কোনো অর্থই যাতে বিদেশে আটকে না থাকে সেজন্য চেষ্টা চলছে'।

    অকা/ব্যাংখা/সকাল, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ  

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    নির্ধারিত মেয়াদ পেরোলেও দেশে আসেনি ১.৪২  বিলিয়ন ডলার রফতানি আয়

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.