অর্থকাগজ প্রতিবেদন ●
ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন নিলুফার রহমান। দুই দশকের বেশি সময় ধরে তিনি অর্থায়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং কৌশলগত ব্যবসা উন্নয়নে কাজ করছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ফিনেক্সেলের গ্রোথ এবং এক্সপানশন সুনিশ্চিত করতে চান।

নিলুফার রহমান এর আগে বহুজাতিক কোম্পানি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ এবং ডিএইচএলে কাস্টমার কেয়ার ও রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগে কাজ করেছেন। এছাড়া করপোরেট ফান্ডিং, কাস্টমার সার্ভিস, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, প্রায়োরিটি ব্যাংকিং বিভাগে ইন্টার্ন ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন। নিলুফার রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। ●

অকা/আখা/ফর/দুপুর/১৫ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version