অর্থকাগজ প্রতিবেদন  ●

অভিজ্ঞ বীমা নির্বাহী নূর মোহাম্মদ ভূঁইয়া পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে ৩ বছরের জন্য অতি সম্প্রতি নিয়োগ পেয়েছেন। ১৭ মাস শূন্য থাকা প্রধান নির্বাহী পদে কোম্পানীর পর্ষদ তাকে নিয়োগ দিয়েছে। এর আগে পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে এ কে এম শরীফুল ইসলাম ১ বছরের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে কোম্পানিতে কাজ করেন। ৬৭ বছর হবার কারণে শরীফুল ইসলাম পেশা পূর্ণ করে যাওয়ার পর পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ মুখ্য নির্বাহী কর্মকর্তার পদটি শূন্য ছিল।

নূর মোহাম্মদ ভূঁইয়া এর আগে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ কিছুদিনের জন্য মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এ নির্বাহী ১৯৬১ নালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মাঝেরচর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৮৫ সালে আমেরিকান লাইফ ইনসিওরেন্স কোম্পানীতে (আলিকো) এজেন্ট হিসেবে বীমা পেশা আত্মনিয়োগ করেন তিনি। রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ দীর্ঘ সময় কাজ করে সেখানে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। এরপর গার্ডিয়ান লাইফ ও গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এ প্রধান নির্বাহী হিসেবে কাজ করেন।

ব্যক্তিগত জীবনে ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক নূর মোহাম্মদ ভূঁইয়া। তিনি অর্থকাগজকে জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বীমা খাত উন্নয়ন সংক্রান্ত এক প্রকল্পে ১ বছরের জন্য বিশেষজ্ঞ হিসেবে তিনি কর্মরত। এক মাস নোটিশ সময় পার হবার পর তিনি পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে আশা করছেন।

অকা/বীখা/সকাল, ২৬ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version