হাই পারফর্মার ম্যানেজারস কনফারেন্সে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গ্রাহকদের মধ্যে ১০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ২০ সেপ্টেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত কনফারেন্সে এ দাবি পরিশোধ করা হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ এর সিইও মো. কাজিম উদ্দিন। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশীদ আলম পাটোয়ারী ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন ও এসভিপি মফিজুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ বলেন, দাবি পরিশোধে ন্যাশনাল লাইফের সুনাম রয়েছে। বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 5 months আগে

Leave A Reply

Exit mobile version