Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পতনে পুঁজি বাজার : বিনিয়োগকারীরা বিক্রিতে মরিয়া

    ডিসেম্বর ৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণUpdated:ডিসেম্বর ৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ইতিবাচক গতি ধরে রাখতে পারছে না দেশের পুঁজি বাজার। শুরুটা ভালো থাকলেও মাঝপথে এসে পতনের কোলে ঢোলে পড়ে বাজার। ৫ ডিসেম্বরও বড় পতনের চিত্র দেশের দুই পুঁজি বাজারে। ফের শেয়ার বাজারে টানা দরপতন দেখা দিয়েছে। ৪ ডিসেম্বর ডিএসইর মূল্যসূচক কিছুটা বাড়লেও দাম কমার তালিকায় নাম লেখায় বেশির ভাগ প্রতিষ্ঠান। আর ৫ ডিসেম্বর এসে পতনের মাত্রা আরো বেড়ে গেছে। ৭৯.৩৮ শতাংশ কোম্পানি দর পতনের শিকার। ১৪১ কোটি টাকা ডিএসইর লেনদেন কমার সাথে সাথে বাজার মূলধনও ০.৪৭ শতাংশ কমেছে।

    এদিকে, তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

    লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১১৩ কোটি টাকার বেশি। কিন্তু দেড় ঘণ্টার পরিস্থিতি শেষ পর্যন্ত আর থাকেনি। পতন টেনে নিয়ে যায় বাজারকে অস্থিরতায়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৫.৩৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৪৩ পয়েন্টে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১.৬৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ পয়েন্টে এবং ‘ডিএসই-৩০’ সূচক ০.৫২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯২৮ পয়েন্টে অবস্থান করে। ওই সময়ে ডিএসইতে ১১৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। তখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৬টি কোম্পানির।

    আর লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স ৪ ডিসেম্বরের চেয়ে সূচক ৪১.৫৫ পয়েন্ট কমে পাঁচ হাজার ১৯৬.৮২ পয়েন্টে, ডিএসই-৩০ সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে এক হাজার ৯১১.৯২ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৮.২৮ পয়েন্ট কমে এক হাজার ১৬৩.৯৭ পয়েন্টে নেমে আসে। লেনদেনকৃত ৩৮৮টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির বা ১০.৮২ শতাংশের, দরপতনে ৩০৮টি বা ৭৯.৩৮ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৮টি বা ৯.৭৯ শতাংশ কোম্পানির শেয়ার। মোট ৩৮৮টি কো¤পানির ১৪ কোটি ১১ লাখ চার হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার ৫ ডিসেম্বরের বাজার মূল্য ছিল ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৩৯ টাকা। এটা ৪ ডিসেম্বরের তুলনায় ১৪১ কোটি টাকা কম। ৪ ডিসেম্বর লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ৫০ লাখ টাকার। লেনদেনের পতনের কারণে বাজার মূলধন ০.৪৭ শতাংশ কমে এখন ছয় লাখ ৬৩ হাজার ৭০৪ কোটি ৯৭ লাখ টাকায় অবস্থান করছে।

    লেনদেন, দরবৃদ্ধি ও পতনের শীর্ষ ১০ : ডিএসইর ৫ ডিসেম্বর টাকায় লেনদেনের ভিত্তিতে ১০টি কো¤পানি হলো : ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা ও নিউ লাইন। আর দরবৃদ্ধির শীর্ষ ১০টি কো¤পানি হলো : স্টাইল ক্র্যাফট, মুন্নু সিরামিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মি. ফা., এইচআর টেক্স, মেঘনা সিমেন্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স মি. ফা. ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে, দর পতনে শীর্ষ ১০টি কো¤পানি হলো : নিউ লাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., গ্রামীণ ওয়ান স্কিম-২, এবিবি ফার্স্ট মি. ফা., এফবিএফ ইনকাম ফান্ড, আইএফআইসি ফার্স্ট মি. ফা., ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, গ্রিন ডেল্টা মি. ফা ও এলআর গ্লোবাল ফার্স্ট মি. ফা.।

    এ দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবগুলো আবার পয়েন্ট খোয়ানোর পাল্লায় পড়েছে। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬৪.০১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক কমেছে ৫৩.১২ পয়েন্ট, সিএসসিএক্স কমেছে ৪২.৩০ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ১৯৩টি কোম্পানির মধ্যে ৩৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির বা ৬৭.৭৬ শতাংশের এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ১৯ লোখ ৫৪ হাজার ১০৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে তিন কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৬৯০ টাকায়। ৪ ডিসেম্বর লেনদেন হয় চার কোটি ৯৭ লাখ টাকা। ফলে এক কোটি ১৩ লাখ টাকা লেনদেন কম হয়েছে। বাজার মূলধন এখন সাত লাখ ২১৪ কোটি ৫১ লাখ টাকায়।

    জেড থেকে এ’তে ফিরল কনফিডেন্স সিমেন্ট : পুঁজি বাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে বলে ঢাকা স্টকের তথ্য থেকে জানা গেছে। ৩০ জুন অর্থ বছরে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। ৮ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে। তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী সাত কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণসুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই।

    অ্যাক্টিভ ফাইনের অনিয়ম তদন্তে বিএসইসি : তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা, উপপরিচালক মো: নানু ভূঁইয়া এবং সহকারী পরিচালক এ কে এম ফারুক আলম। কমিটিকে পরবর্তী ৬০ দিনের মধ্যে বিএসইসির কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

    প্রাতিষ্ঠানিক পর্যালোচকের অভিমত : ৫ ডিসেম্বরের বাজার নিয়ে রয়্যাল ক্যাপিটাল ফিন্যান্সিয়াল পোর্টাল বলছে, সূচকের দরপতনের মাধ্যমে শেষ হলো সপ্তাহ। ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক (ডিএসইএক্স) নিম্নমুখী ছিল। মূলধন গত দিনের তুলনায় ০.৪৭ শতাংশ হ্রাস পেয়েছে। যেখানে ভলিউম ৩৫ শতাংশ এবং টার্নওভার ৩০ শতাংশ কমেছে। ১৯টি সেক্টরের মধ্যে দু’টি সেক্টরের শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং ১৭টি সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ৯.৬৫ পয়েন্ট কমে এক হাজার ৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১১.৭ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.