অর্থকাগজ প্রতিবেদন

বর্তমান সরকারের পাঁচ মাস মেয়াদে ১৫টি নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৫৯ হাজার ১৬১ কোটি টাকা। বিভিন্ন সময় অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় এগুলোর অনুমোদন পায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।

এ প্রসঙ্গে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার আগামীর সময়কে বলেছেন, প্রকল্প প্রস্তাব আসলেই আমরা অনুমোদন দিচ্ছি না। যে প্রকল্প সত্যিকার অর্থে জনকল্যাণে দরকার এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কেবল সেসব প্রকল্পই একনেকে উপস্থাপন করা হয়। এক্ষেত্রে ব্যাপক যাচাই বাছাই করা হয়।

প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫২ হাজার ৯৮১ কোটি ১৩ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৬ হাজার ১৮০ কোটি টাকা ৭২ লক্ষ টাকা।

অনুমোদিত ১৫টি প্রকল্প হলো— ‘সার্পোটিং ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক জোন’, ‘ফেনী জেলাধীন মুহরী-কহয়া বন্যা নিয়ন্ত্রণ’, ‘নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’, ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’, ‘জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ/পুনর্নির্মাণ (প্রথম ফেইজ)’।

‘শহরের জনগণের জন্য সমন্বিত স্বাস্থ্য সেবার উন্নয়ন’, ‘ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প’, ‘অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন-চতুর্থ পর্যায় (পিআরডিপি-৪) প্রকল্প’, ‘বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্প’, ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’, ‘বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ’, ‘সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ-দ্বিতীয় পর্যায়’, ‘সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’। ‘১টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (বেগমগঞ্জ-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২) খনন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে গত পাঁচ মাসে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সূত্র : আগামীর সময়।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version