Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পোশাক শিল্পের সুদিন

    মার্চ ২৮, ২০২২ ৬:৪৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    তৈরি পোশাকের বাণিজ্যে চলছে সুদিন । দুই ক্রেতা জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের তত্ত্বাবধানে সংস্কার উদ্যোগের ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক খাতে। এই দুই ক্রেতা জোটের সংস্কার কর্মসূচির কারণে বাংলাদেশের পোশাক খাত শিল্প-পরিবেশের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এছাড়া করোনায় সব যখন বন্ধ ছিল, তখনও খোলা ছিল কারখানা। এছাড়া চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধ, ভারতে করোনার দীর্ঘ উপস্থিতি ও মিয়ানমারের অস্থিরতার কারণে ঘুরে দাঁড়াতে পেরেছে দেশের পোশাক খাত।

    দেশের ব্যবসায়ীরা বলছেন, চীন ও ভিয়েতনামের রফতানি আদেশগুলো এখন বাংলাদেশে আসছে। ক্রেতাদের ক্রয়াদেশ রক্ষা করতে হিমশিম খাচ্ছেন তারা। তৈরি হচ্ছে নতুন নতুন কারখানা। কাজ চলছে হরদম। অনেকে চাপ সামলাতে না পেরে সাব-কন্ট্রাক্টে কাজ করাচ্ছেন। আবার দুই শিফটেও ঘুরছে অনেক কারখানার চাকা।

    ২০২১ সালের শেষে ভিয়েতনামের চেয়ে দেশের রফতানি ছিল ৪৭২ কোটি ডলার বেশি। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

    গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ভিয়েতনামের চেয়ে বাংলাদেশ ১৯৩ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার মূল্যের পোশাক বেশি রফতানি করেছিল। অবশ্য ২০২০ সালে বাংলাদেশের চেয়ে বেশি মূল্যের পোশাক রফতানি করে এগিয়ে ছিল ভিয়েতনাম।

    বিজিএমইএ সূত্র বলছে, এ বছরের জানুয়ারিতে ক্রয়াদেশ ছিল ৩৭৫ কোটি ডলারের। ২০২১ সালের জানুয়ারিতে ছিল ২৩০ কোটি। অর্থাৎ এ সময়ে রফতানির আদেশ বেড়েছে ৬৩ শতাংশ তথা ১৪৫ কোটি ডলার।

    তথ্য বলছে, ফেব্রুয়ারিতেও রফতানি আদেশ বেড়েছে ৩২ শতাংশ। রফতানির তথ্য পর্যালোচনায় দেখা যায়, মূলত গত বছরের এপ্রিল থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের পোশাক রফতানি খাত। এরপর প্রায় প্রতি মাসেই আগের মাসের চেয়ে রফতানি বাড়ছে। ডিসেম্বরে রেকর্ড পরিমাণ ৪০৪ কোটি ডলার অতিক্রম করে তৈরি পোশাক রফতানি। জানুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৪০৯ কোটি ডলারে। ফেব্রুয়ারিতে অর্ডার আসে ৩৫১ কোটি ডলারের। মার্চের প্রথম দুই সপ্তাহে আগের একই সময়ের চেয়ে বেড়েছে ৫২ শতাংশ।

    ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছ থেকে আগের তুলনায় বেশি ক্রয়াদেশ পাচ্ছেন তারা। বিশেষ করে চীনের সঙ্গে দেশটির বৈরী সম্পর্ক এবং শুল্ক লড়াইয়ের কারণে মার্কিন ক্রেতারা এখন চীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেগুলো চলে আসছে বাংলাদেশে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সুপারিশ বাস্তবায়ন এবং বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং কমপ্লায়েন্ট কর্মপরিবেশের সুবিধাও এতে যোগ হয়েছে।

    জানা গেছে, কার্বন নিঃসরণ কমানোর পদক্ষেপ হিসেবে চীন সপ্তাহে তিন দিন উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে চীনের উৎপাদন সক্ষমতা বেশ খানিকটা কমেছে। বিশ্ব জলবায়ু সম্মেলনের পর চীন তাদের লাল চিহ্নিত কারখানাগুলোও বন্ধ করে দেয়। এতেও বন্ধ হয় শত শত কারখানা। তখন থেকে অনেক ক্রেতা চীনের সঙ্গে বাংলাদেশকেও রফতানি আদেশ দিতে শুরু করে। কোনও কোনও কারখানা মালিক জানিয়েছেন, তাদের ক্রয়াদেশ দ্বিগুণও ছাড়িয়েছে।

    উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব পোশাক বাজারে চীনের অংশ ৩১ দশমিক ৬ শতাংশ, ভিয়েতনামের ৬ দশমিক ৪ শতাংশ। আর বাংলাদেশের ৬ দশমিক ৩ শতাংশ।

    জিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘পোশাক রফতানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। আমরা এখানেই থেমে থাকবো না। চীনকেও ছাড়িয়ে যেতে চাই।’

    তিনি বলেন, ‘এখন নতুন মার্কেটে যাওয়ার চেষ্টা করছি। ক্রেতার চাহিদা অনুযায়ী পোশাকে ভিন্নতা আনার চেষ্টা করছি। কারখানার নিরাপত্তা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মসূচিও নেওয়া হয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সরকারের সহায়তা আরও দরকার হবে। বিশেষ করে কাস্টমস সংক্রান্ত যেসব জটিলতা আছে, সেগুলো দূর করা গেলে আমরা আরও এগোতে পারবো। আগামী তিন বছরে আমরা টেক্সটাইলের ব্যাকওয়ার্ড লিংকেজেও প্রচুর বিনিয়োগ করবো।
    #

    অকা/পোখা/দুপুর, ২৮ মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    পোশাক শিল্পের সুদিন

    এই বিষয়ে আরও সংবাদ

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    সম্ভাব্য বাণিজ্য যুদ্ধের ছায়া
    দুশ্চিন্তায় বাংলাদেশের পোশাক রফতানি খাত

    ১০ শতাংশ বিশেষ সহায়তার দাবি
    অস্তিত্ব সংকটে দেশের টেক্সটাইল খাত

    ইইউ ও উদীয়মান বাজারে দুর্বলতায় চাপ বাড়ছে পোশাক রফতানিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.