অর্থকাগজ ডেস্ক>

‘৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে’ শিরোনামে আগামীর সময়ে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

রোববার এক প্রতিবাদলিপিতে মেটলাইফ বাংলাদেশের হেড অব কমিউনিকেশন্স সাইফুর রহমান জানান, ‘বীমা দাবি দ্রুত ও সহজে পরিশোধের বিষয়ে মেটলাইফ সবসময়ই তৎপর। জীবন বীমা খাতে ধারাবাহিক ভাবে সর্বোচ্চ বীমা দাবি মেটলাইফ-ই পরিশোধ করে আসছে।’

মেটলাইফ বলছে, ‘বীমা দাবি পরিশোধের জন্য যদি অতিরিক্ত সময়, আরও তথ্য ও অনুসন্ধানের প্রয়োজন হয়, সেসব বিষয় গ্রাহককে সুস্পষ্টভাবে জানানো হয়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ওই পলিসি থেকে প্রাপ্য অর্থের বিষয়ে গ্রাহককে আগেই পরিষ্কারভাবে জানানো হয়েছিল, কিন্তু দুঃখজনক ভাবে গ্রাহক যে পরিমাণ অর্থ দাবি করছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ বিষয়ে প্রয়োজনীয় যেকোনো তথ্য বা প্রমাণ উপস্থাপনের জন্য আমরা প্রস্তুত আছি।’

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version