Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রত্যাশিত গতি ফিরছে না দেশের পুঁজি বাজারে

    জুন ১১, ২০২৪ ৫:৫৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    প্রত্যাশিত গতি ফিরছে না দেশের পুঁজি বাজারে। বারবার দরপতনে পোর্টফোলিও দুর্বল হয়েছে অনেক বিনিয়োগকারীর। ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘিরে তাই দাবি ছিলো বেশকিছু করছাড় সুবিধার। তার কিছু মিটলেও যুক্ত হয়েছে নতুন কর। সব মিলিয়ে নতুন অর্থবছরের বাজেটে শেয়ার বাজারের জন্য জোরালো কোনো আশা খুঁজে পাচ্ছেন না বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, আস্থার সংকটের সমাধান না হলে কোনো কিছুতেই গতি ফিরবে না বাজারে।

    সূচক ও লেনেদেনের সাথে বাড়বে নিজের পোর্টফোলিওতে থাকা শেয়ার। হবে নিজের ক্ষুদ্র বিনিয়োগের মুনাফা। এভাবেই গত কয়েক বছর ধরে আশায় বুক বেধেঁ আছেন কয়েক লাখ বিনিয়োগকারী। তবে সময় যত যায় মুনাফা দূরস্ত ও লোকসানের পাল্লাই ভারী হয় রোজ। আর তাতে দিন দিন বড় হচ্ছে সব খোয়ানো বিনিয়োগকারীর তালিকা।

    দুবছর ফ্লোর প্রাইসে পতন আটকে রাখার পর চলতি বছরের শুরুতে যখন তুলে নেয়া হয় তখন ধারাবাহিকভাবে কমতে থাকে সূচক ও লেনদেন। ফলে সবশেষ সূচক নেমে এসেছে ৫১০০ পয়েন্টের ঘরে। আর লেনদেন নেমেছে ৪০০ কোটি টাকার নিচে।

    বাজার চিত্রে দেখা যায়, বছরের শুরুর দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ৬ হাজার ২৪৩ পয়েন্টে। আর লেনদেন ছিল ৪৪৪ কোটি টাকা। পরে ১৮ জানুয়ারি বেশিরভাগ শেয়ারের প্রান্ত সীম তুলে নেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে ফেব্রুয়ারিতে সূচক বেড়ে হয় ৬ হাজার ৪৪৭ পয়েন্ট। সেসময় লেনদেন হয় ১ হাজার ৮৫২ কোটি টাকা।

    সূচক ও লেনদেন কিছুটা ঘুরে দাঁড়িয়ে যে আশা তৈরি করে তা খুব বেশি স্থায়ী হয়নি। শুরু হয় ধারাবাহিক পতন। সবশেষ ৯ জুন শেষে সূচক কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭১ পয়েন্ট এবং লেনদেন ৩৫৮ কোটি টাকা। আর গত কয়েক মাসে বাজার মূলধন কমেছে ১ লাখ ৪১ হাজার কোটি টাকার বেশি।

    শেয়ার বাজারের এই দূর্যোগকালীন সময়ে বাজেটে বেশবিছু সুযোগ-সুবিধা চায় বিএসইসি, স্টক এক্সচেঞ্জ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো। যাতে ঘুরে দাঁড়াতে পারে বাজারে।

    তবে এসব দাবির সামন্যই পূরণ হচ্ছে আসছে অর্থবছরে। শর্ত সাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হলেও তা যথেষ্ট মনে করছেন না খাত সংশ্লিষ্টরা। বরং কমানোর বিপরীতে প্রস্তাবিত বাজেটে নতুন কর আরোপ বিনিয়োগকারীদের আস্থার সংকট বাড়াবে বলে মনে করছেন অনেকে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী বলেন, 'পুঁজি বাজারের বিনিয়োগকারীদের অবস্থা এমনিতেই খুব খারাপ। পুঁজি বাজার খুব একটা ভালো অবস্থানে নেই। সরকারের নতুন প্রস্তাবনায় ৫০ লাখ টাকার উপরে কেউ আয় করলে তাকে ১৫ শতাংশ কর দিতে হবে। এতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতি আরও বাড়বে।'

    সিডিবিএলের সবশেষ তথ্য মতে, বর্তমানে ১৩ লাখ ২২ হাজার ৮৮৬টি সক্রিয় বিও হিসাবের মধ্যে কোটিপতির সংখ্যা ১৪ হাজার। এসব কোটিপতির অধিকাংশ তালিকাভুক্ত কোম্পানির পরিচালক। তারাই শুধু ৫০ লাখ টাকার ওপরে মুনাফা করে।

    ফলে ক্যাপিটাল গেইনে কর আরোপ সাধারণ বিনিয়োগকারীদের ওপর প্রভাব পড়বে না বলে মনে করেন পুঁজি বাজার বিশ্লেষক মো. আল আমিন।

    তিনি বলেন, 'বাজেটের অংশীজনরা শুধু চেয়ে যাচ্ছে। এর বিপরীতে বাজারকে তারা কী দিচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। প্রতি বছর বাজেটের দাবি দাওয়া শুধু তাদের কেন্দ্রিক।'

    এছাড়া বাজেটে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নামে যেসব সুবিধা চাওয়া হয় তা শুধু প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের জন্য। তাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাজারে আস্থা ও সুশাসন নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

    তবে বাজারে আস্থা ও সুশাসনের যে সংকট, কর সমস্যা তার একটা বলে মনে করছেন ডিএসইর চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু।

    তিনি বলেন,'পুঁজি বাজার একটা স্পর্শকাতর জায়গা। যেহেতু এটা এখন অস্থির তাই এই মুহূর্তে কর যদি বিনিয়োগকারীদের সহনশীলতার মধ্যে রাখা যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।'

    পুঁজি বাজারের খারাপ সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কখনই এগিয়ে আসে না। বরং তাদের ভাবনায় থাকে ব্যক্তিগত সুবিধা। তাই বাজার ভালো করতে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও স্টক এক্সচেঞ্জের ক্ষমতায়ন নিশ্চিত করার কথা জানান বিশেষজ্ঞরা। ●

    অকা/পুঁবা/সৈই/সকাল/১১ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.