Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বছর শুরুর ২য় দিনেই মূলধন হারিয়েছে পুঁজি বাজার

    জানুয়ারি ৩, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বছরের প্রথম কর্মদিবস দেশের শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেলেও দ্বিতীয় কর্মদিবসে বাজার মূলধন কমেছে হাজার কোটি টাকা। শেয়ার বাজারের এমন অচারণ বিনিয়োগকারীদের বেশ হতাশ করেছে। দিন শেষে সকগুলো সূচক যেমন কমেছে। তেমনি টাকার অংকে লেনদেন ছিল নিম্নমুখী।

    শেয়ার বাজার পর্যালোচনায় দেখা যায় নতুন বছরের প্রথম কর্মদিবসে শেয়ার বাজারে সূচক বেড়েছিল ১ দশমিক ৭১ পয়েন্ট। এমন পরিস্থিতিতে বাজার মূলধন বাড়ে এক হাজার ২৮৫ কোটি টাকা। ২ জানুয়ারি দিনশেষে শেয়ার বাজারে সূচক কমেছে ১৮ পয়েন্ট। একই সাথে কমেছে লেনদেন। দিন শেষে আগের দিনের তুলনায় লেনদেনে কম হয়েছে ১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৫ শতাংশ। একই সাথে ২ জানুয়ারি কমেছে ৯৫৩ কোটি টাকা।

    বাজার পর্যালোচনায় দেখা যায় ২ জানুয়ারি দিনের শুরুতে সূচকের উত্থানের মাধ্যমে লেনদেন শুরু হয়। তবে লেনদেন শুরুর মাত্র ১২ মিনিটের মাথায় সূচক পতনের ধারায় চলে আসে। এরপর পতনের ধারা অব্যাহত থাকে এবং দিন শেষে সূচক আর ঊর্ধ্বমুখী ধারায় ফিরে আসতে পারেনি। এর আগে গত এক সপ্তাহের মধ্যে তিন কর্মদিবসে পতনের কারণে শেয়ার বাজারে সূচক কমেছে ৫২ পয়েন্ট। তবে এর পর টানা চার কর্মদিবসে শেয়ার বাজারে সূচক বেড়েছে ৪৯ পয়েন্ট। অর্থাৎ চার দিনের উত্থানেও আগের তিন কর্মদিবসে হারানো সূচক উদ্ধার করা সম্ভব হয়নি। আগের তিন দিনের পতনের যে পরিমাণ সূচক কমেছে তা ফিরে না আসতেই আবার নতুন করে সূচক কমেছে ১৮ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ার বাজারের আচরণ বোঝা খুবই কঠিন। একদিন সূচক বাড়লে এর পর কমতে থাকে কয়েক দিন। এমন অবস্থার মধ্যে বিনিয়োগকারীরা তাদের ক্ষতি থেকে উঠে আসতে পারছে না। অব্যাহত পতনে বিনিয়োগকারীরা প্রতিদিন তাদের পুঁজি হারাচ্ছেন। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা দিতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা। এভাবে চলতে থাকলে তির পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ২ জানুয়ারি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৮ দশমিক ৫৪ পয়েন্ট। দিন শেষে ডিএসইএক্স ৫ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ কমেছে ৯ দশমিক ৯৭ পয়েন্ট। দিন শেষে ডিএসইএস এর অবস্থান ছিল ১ হাজার ১৫৫ পয়েন্ট। এবং ‘ডিএস-৩০’ সূচক কমেছে ১০ দশমিক ৯৬ পয়েন্ট। শেষ সময়ে ডিএসইএস এর অবস্থান ছিল ১ হাজার ৯৩০ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে হাত বদল হয়েছে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। ২ জানুয়ারি লেনদেন কমেছে ১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৫ শতাংশ।

    ২ জানুয়ারি ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৮টির বা ২৪ দশমিক ৬২ শতাংশের, কমেছে ২২৯টির বা ৫৭ দশমিক ৫৪ শতাংশের এবং দর অপরিবর্তন ছিল ৭১টির বা ১৭ দশমিক ৮৪ শতাংশের।

    এ দিকে ২ জানুয়ারি অপর শেয়ার বাজার সিএসইতে হাত বদল হয়েছে ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার। ২ জানুয়ারি দিন শেষে সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তন রয়েছে ২২টির। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.