Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় ঋণ জালিয়াতরা কি ইচ্ছাকৃত খেলাপি !

    মার্চ ১৯, ২০২৪ ১:৩৪ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে যেসব গ্রাহক আগে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে ঋণ নিয়েছেন, তাদের সবাইকে ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসাবে চিহ্নিত করার সুযোগ রয়েছে।

    সংশ্লিষ্ট ব্যাংক প্রচলিত পদ্ধতি অনুসরণ করে তাদের ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এ তালিকায় আলোচিত ঋণ জালিয়াতির দায়ে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোও পড়তে পারে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দলও কোনো খেলাপিকে যথোপযুক্ত কারণ দেখিয়ে ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করার ক্ষমতা রাখে। ব্যাংক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা চূড়ান্ত করবে। 

    এরপরই প্রচলিত আইন অনুযায়ী, ইচ্ছাকৃত খেলাপির দায়ে সংশ্লিষ্ট গ্রাহককে বিমানে চড়া বন্ধ, ট্রেড লাইসেন্স, কোনো কোম্পানির নিবন্ধন, শেয়ার ছাড়ার অনুমোদন না নেওয়া এবং বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট কিনে নিবন্ধন করা আটকে দিতে পারেন। অর্থাৎ কোনো সম্পদ বা কোম্পানি গড়ে করা যাবে না নতুন ব্যবসা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়া যাবে না। কোনো ব্যাংক বিধি ভঙ্গ করে ইচ্ছাকৃত খেলাপিদের ছাড় দিলে তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানাসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। 

    গত ১২ মার্চ কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে ইচ্ছাকৃত ঋণখেলাপি শনাক্ত করা এবং তাদের শাস্তি দেওয়ার জন্য একটি নীতিমালা ঘোষণা করেছে। ওই নীতিমালা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণ জালিয়াত বা প্রতারণা করে যারা ঋণ নিয়েছেন, তাদেরকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করতে পারেন। এ কাজ শুরু করার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দুই স্তর নিচের কর্মকর্তাদের দিয়ে ‘ইচ্ছাকৃত খেলাপি ঋণগ্রহীতা শনাক্তকরণ ইউনিট’ নামে একটি পৃথক ইউনিট ৯ এপ্রিলের মধ্যে গঠন করতে হবে। ৩০ জুন পর্যন্ত ঋণখেলাপিদের তথ্যের ভিত্তিতে ১ জুলাই থেকে ইচ্ছাকৃত খেলাপি শনাক্ত করার কাজ শুরু করতে হবে।

    ইচ্ছাকৃত ঋণখেলাপির সংজ্ঞা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোয় কোনো গ্রাহক ঋণ জালিয়াতি করলেই তিনি ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসাবে চিহ্নিত হবেন। একই সঙ্গে ঋণের টাকা অন্য খাতে স্থানান্তর করলে, বন্ধকি জামানত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া অন্যত্র স্থানান্তর করলে বা সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলেও ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত হবেন। 

    এ প্রসঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি ও এনসিসি ব্যাংকের সাবেক এমডি এম. নূরুল আমিন বলেন, ইচ্ছাকৃত খেলাপি শনাক্ত করাটা নির্ভর করবে ব্যাংকের ইউনিটের ওপর। এ বিষয়ে ইউনিটকেও ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এ ইউনিট কীভাবে ক্ষমতার প্রয়োগ করে, এটি এখন দেখার বিষয়। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে ওই ইউনিট ও ব্যাংকের ওপর নজর রাখা। যাতে তারা কোনো পক্ষপাতিত্ব করতে না পারে। 

    তিনি আরও বলেন, ইচ্ছাকৃত খেলাপির সংজ্ঞা অনুযায়ী এখন ঋণ জালিয়াতি বা প্রতারণা করে যারা ঋণ নিয়েছেন, তারা ইচ্ছাকৃত খেলাপির তালিকায় পড়বেন। ফলে তাদের বিরুদ্ধে ওই আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আইনটি সঠিকভাবে প্রয়োগ হলে সম্পদশালী কোনো ঋণখেলাপি থাকবে না। যাদের একেবারেই কিছুই নেই, তারা কেবল খেলাপির তালিকায় থাকতে পারেন। ফলে খেলাপি ঋণ অনেক কমে যাওয়ার কথা। 

    সূত্র জানায়, ২০১২ সালে ব্যাংক খাতে ওই সময়ে সবচেয়ে বড় জালিয়াতির ঘটনা ধরা পড়ে। হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংকসহ ২৬টি ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় প্রায় ৪ হাজার কোটি টাকা আÍসাৎ করে। ওই ঋণের সবই এখন খেলাপি। কিছু ঋণ সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক অবলোপন করেছে। গ্রাহকের জামানতের বেশির ভাগই ছিল ভুয়া। ফলে সম্পদ বিক্রি করে ঋণ আদায় করা সম্ভব নয়। জালিয়াতির কারণে ওই গ্র“পের এমডি, চেয়ারম্যানসহ তিনজনে জেলে রয়েছেন। অনেক ব্যাংক কর্মকর্তাও জেলে। আইন অনুযায়ী হলমার্ক গ্রুপকে ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করা যায়। 

    এ প্রসঙ্গে সোনালী ব্যাংক সূত্র জানায়, তারা আইন অনুযায়ী ওই গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে গ্রুপের কর্ণধার সবাই জেলে বলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী নতুন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ, তাদের প্রায় সব ব্যবসাই বন্ধ। 

    সরকারি খাতের একটি ব্যাংকসহ ৫টি ব্যাংকে ঘটেছে বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতি। এ গ্রুপের জালিয়াতি করা ১ হাজার ২০০ কোটি টাকা ঋণের পুরোটাই এখন খেলাপি। এর সঙ্গে সুদ যোগ হয়ে খেলাপির পরিমাণ আরও বেড়েছে। পুরো অর্থই তারা বিদেশে পাচার করে দিয়েছেন। মামলা হলেও মালিক পক্ষের কেউ জেলে নেই। তারা সবাই পালিয়েছেন। আইন অনুযায়ী তারাও ইচ্ছাকৃত খেলাপি। এখন তাদেরকে দেশে আনতে পারলে অন্য ব্যবস্থাগুলো নেওয়া যায়। 

    সরকারি খাতের একটি ব্যাংকে দুটি বড় গ্রুপ ৫ হাজার কোটি টাকা করে ১০ হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি করেছে। তাদের বেশকিছু ঋণ নবায়ন করা হলেও এ গ্রুপের ৫০ শতাংশের বেশি এবং অপর একটি গ্রুপের ৩০ শতাংশের বেশি এখনো খেলাপি। তারা এখনো ব্যবসা করছে। মালিকপক্ষ কেউ জেলে নেই। বিমানেও চড়ছেন। প্রচলিত আইন অনুযায়ী তাদের ইচ্ছাকৃত খেলাপি করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে তাদের বিমান ভ্রমণ, নতুন কোম্পানি খোলা, বাড়ি-গাড়ি কিনে তা নিবন্ধ করা বন্ধ করার সুযোগ রয়েছে। 

    বেসিক ব্যাংক থেকে জালিয়াতি করে শতাধিক প্রতিষ্ঠান ঋণ নিয়েছে। এগুলোর মধ্যে যাদের অস্তিত্ব পাওয়া গেছে, তাদের প্রত্যেকেরই সম্পদ, বাড়ি, গাড়ি ও ব্যবসা রয়েছে। এদেরও প্রচলিত আইন অনুযায়ী ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার সুযোগ রয়েছে। 

    চট্টগ্রাম কেন্দ্রীয় বড় বড় এক ডজন ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, যারা বিভিন্ন ব্যাংকে বড় অঙ্কের খেলাপি। এর মধ্যে এক গ্রুপের কাছেই খেলাপি ঋণ আড়াই হাজার কোটি টাকা। আরও কয়েকটি গ্রুপের কাছে দেড় হাজার কোটি টাকা করে খেলাপি ঋণ রয়েছে। জালিয়াতি করে ৮০০ কোটি টাকা আÍসাৎ করে দুই ভাই বিদেশে পালিয়ে গেছেন। তাদেরও ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করার সুযোগ রয়েছে। 

    সরকারি একটি ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংক থেকে জালিয়াতি করে ঢাকার একটি ব্যবসায়িক গ্রুপ প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ঋণখেলাপি। ওই গ্রুপের বিভিন্ন সম্পদ ও ব্যবসা-বাণিজ্য রয়েছে। তাদেরকে ইচ্ছাকৃত খেলাপি হিসাবে চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। 

    একটি টেক্সটাইল ও একটি মোবাইল অপারেটর কোম্পানি সরকারি দুটি ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে দেড় হাজার কোটি টাকা জালিয়াতি করে ঋণ নিয়ে এখন খেলাপি। একটি সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় দুই হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে সাবেক একজন সংসদ-সদস্য এখন খেলাপি। ওই কোম্পানির পরিচালকরা এখন সব সুবিধা ভোগ করছেন। তাদের বিরুদ্ধে ইচ্ছাকৃত খেলাপি আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। 

    বেসরকারি খাতের নতুন প্রজন্মের একটি ব্যাংক জালিয়াতির কারণে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। পরে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ প্যাকেজের আওতায় একে উদ্ধার করেছে। ওই ব্যাংক জালিয়াতির সঙ্গে জড়িতরা এখন সব ধরনের সুবিধাই ভোগ করছেন। তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। 

    সরকারি একটি ব্যাংকের রমনা শাখা থেকে জালিয়াতি করে ১ হাজার ২০০ কোটি টাকা আÍসাৎ করা হয়েছে। এর সুবিধাভোগীরা এখনো ব্যবসা করছেন। একটি সরকারি ব্যাংকের নারায়ণগঞ্জ করপোরেট শাখা ও মহিলা শাখায় জালিয়াতির মাধ্যমে নেওয়া ঋণের প্রায় ৮০০ কোটি টাকা এখন খেলাপিতে পরিণত হয়েছে। এর সুবিধাভোগীরাও এখন ব্যবসা করছেন। এসব জালিয়াতদের বিরুদ্ধেও ইচ্ছাকৃত খেলাপি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যায়।

    এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান ঋণ জালিয়াতি করেছে। তারা বেনামে বা বিভিন্ন নামে এখনো ব্যবসা করছে। বিমানে চড়ছেন। তাদের বিরুদ্ধেও ওই আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।

    অকা/ব্যাংখা/রাত/১৯ মার্চ, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বড় ঋণ জালিয়াতরা কি ইচ্ছাকৃত খেলাপি !

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.