Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    আগস্ট ১২, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও এর প্রভাব পড়েনি বিবিএসের পরিসংখ্যানে। উল্টো সংস্থাটি দাবি করেছে, জুলাই মাসে দেশের মূল্যস্ফীতির হার কমেছে।

    মঙ্গলবার কনজুমার প্রাইস ইনডেক্স (সিপিআই) প্রতিবেদনে বিবিএস জানিয়েছে, গেল জুন মাসে যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ, সেখানে জুলাইয়ে এ হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশে। এ ছাড়া খাদ্য পণ্যে জুলাইয়ে মূল্যস্ফীতি কমে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ।

    আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ, যা আগস্টে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, গ্রাম ও শহর সবখানেই কমেছে মূল্যস্ফীতি। তবে সামান্য বেড়েছে মজুরি হার।

    বিবিএসের হিসাব বলছে, জুলাই মাসে শ্রমিকের মজুরি হার সামান্য বেড়ে হয়েছে ৮ দশমিক ২২ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ১৮ শতাংশ। এ ছাড়া কৃষি খাতে মজুরি হার বেড়ে হয়েছে ৮ দশমিক ২৪ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ২১ শতাংশ। শিল্প খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ১৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৮ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া সেবা খাতে মজুরি বেড়ে হয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, যা জুনে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।

    বিবিএসের প্রতিবেদনে মূলস্ফীতি কমলেও বাজারে গিয়ে পণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছেন ভোক্তারা। তাদের দাবি, একদিকে মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, অন্যদিকে বেড়েছে চাল-ডাল ও শাকসবজিসহ সব ধরনের নিত্যপণ্যের দাম। এ অবস্থায় বিবিএসের মূল্যস্ফীতি প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

    মঙ্গলবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি এসডিজি সন্মেলনে বলেছেন, বিবিএসের তথ্য-উপাত্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো কোনো তথ্য ম্যানিপুলেশন করা যাবে না। মাঠপর্যায় থেকে প্রকৃত যে তথ্য পাওয়া যাবে তা-ই প্রকাশ করতে হবে। তবে হালনাগাদ তথ্য পেতে আমরা জিডিপির ভিত্তি বছর এবং মূল্যস্ফীতির ভিত্তি বছর পরিবর্তনে কাজ করছি। এটা সময় সাপেক্ষ।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    দাম নিত্যপণ্য বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

    অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

    প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

    ‘র’ প্রধান পরাগ জৈন কেন ঢাকায়

    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে নীতিমালা

    ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত

    রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে লাখ টাকা জিতলেন খিলগাঁওয়ের আলা উদ্দিন

    বাজারে উত্তাপ থাকলেও কমেছে মূল্যস্ফীতি

    সম্পর্কের টানাপোড়েন কাটাতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

    অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

    প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত

    যে চার শিক্ষার কথা জানালেন জোভান

    ‘র’ প্রধান পরাগ জৈন কেন ঢাকায়

    ‘আন্ধার’-এ রেহানের ফার্স্ট লুক প্রকাশ করলেন রাফী

    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে নীতিমালা

    ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.