Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাড়ছে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি

    ডিসেম্বর ১৯, ২০২২ ৬:১৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আইন ছাড়াই বড় হচ্ছে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি। দেশে ৬১টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের হিসাবে দেখা গেছে এক-চতুর্থাংশই ইসলামি ব্যাংকগুলোর দখলে রয়েছে। এখন পুরোদমে ইসলামি ব্যাংকিং কার্যক্রম চালাচ্ছে ১০টি ব্যাংক। দেশে ইসলামি ব্যাংক পরিচালনার কোনো আইন নেই এবং এ জন্য পূর্ণাঙ্গ কোনো নীতিমালাও নেই—এটা নিয়ে কমবেশি কথা হচ্ছে।
    এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা বলেন, প্রচলিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে ১৪ থেকে ১৫টি বাণিজ্যিক ব্যাংক পুরোপুরি ইসলামি ব্যাংকিং করতে চায়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের সেই সক্ষমতা নেই। সেই ধরনের লোকবলও নেই। যারা ইসলামি ব্যাংকিং করছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মূলত তাদের কাছ থেকেই প্রথমে শিখছে। প্রচলিত আইনেই ইসলামি ব্যাংকিংয়ের বিষয়ে বলা আছে। এ কারণে ইসলামি ব্যাংকিং করতে তাদের কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া ইসলামি ব্যাংকিংয়ের জন্য একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুযায়ী ব্যাংক চলছে কি না তা দেখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং ব্যবস্থাও রয়েছে।

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, আইন থাকলে সব দিক দিয়েই ভালো হবে। এ বিষয়ে একটি গাইডলাইন আছে। যদিও এটি সংসদে পাশ হয়নি তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটি ভালোভাবেই মেনে চলছে। আইনটি থাকলে সেক্টরটি আরো পাকাপোক্ত হবে এবং ইসলামি ব্যাংকিংয়ের জন্য ইতিবাচক প্রভাব পড়বে। গ্রাহকদের আত্মবিশ্বাস আরো বাড়বে। ইসলামি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তারাও নিরাপদ অনুভব করবেন যে, তারা যা করছেন তা আইনগতভাবে স্বীকৃতি দেওয়া আছে। এখন যেসব টারমোলজি ব্যবহার করা হচ্ছে তা গাইডলাইন অনুযায়ী। আইন হলে তা আইন অনুযায়ী ব্যবহার করা যাবে।

    সংশ্লিষ্টরা বলছেন, আসলে ইসলামি ব্যাংকিং হলো কাগজে কলমে। বাস্তবে ইসলামি ব্যাংকিং মানা হয় না। মানার চেষ্টাও নেই। মানুষের ধর্মীয় অনুভূতির কারণে দেশে ইসলামি ব্যাংকিংয়ের বাজার বড় হচ্ছে। ইসলামি ব্যাংকের জন্য পৃথক আইন এখন সময়ের দাবি।

    জানা গেছে, ইসলামি ব্যাংক চালু হওয়ার এক বছর আগে ‘ইসলামি ব্যাংকিং আইন’ চালু করেছিল থাইল্যান্ড। অথচ বাংলাদেশে ৪০ বছরেও ইসলামি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসলেও এখন পর্যন্ত এ-সংক্রান্ত আইন চালু করা যায়নি। ২০১১ সালে অর্থবিষয়ক স্থায়ী কমিটির কাছে বাংলাদেশ ব্যাংক একটি খসড়া আইন চূড়ান্ত করে জমা দিয়েছিল। কিন্তু এখনো তা আলোর মুখ দেখেনি।

    এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রত্যেকটি ইসলামি ব্যাংকের একটি সরিয়া বোর্ড আছে। আলাদাভাবে আইন করতে হলে কেন্দ্রীয় ব্যাংক এবং শরিয়া বোর্ডের ভূমিকা কী হবে এসব নিয়ে চিন্তা করতে হবে। কিছু দেশে আলাদা আইন আছে। আইনের প্রয়োজন আছে কিংবা নেই যারা ব্যাংকার নয় কিন্তু ইসলামি ব্যাংক নিয়ে দেশেবিদেশে কাজ করে আইন বিষয়ে তাদের মতামত নেওয়া যেতে পারে। সব মিলে আমানতকারীদের সুরক্ষার বিষয়টি দেখতে হবে।

    বিশ্বে ব্যাংক ব্যবস্থা ৬০০ বছর আগে যাত্রা শুরু করলেও ইসলামি ধারার ব্যাংকিং কার্যক্রম চালু হয় ১৯৬৩ সালে। আর বাংলাদেশে তা শুরু হয় ১৯৮৩ সালে দেশিবিদেশি উদ্যোগ ও সরকারি-বেসরকারি মালিকানায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) প্রতিষ্ঠার মাধ্যমে। আরো অনেক ব্যাংক বিশেষায়িত শাখা ও উইন্ডো খোলার মাধ্যমে ইসলামি ব্যাংকিং সেবা দিচ্ছে। এ ছাড়া অন্য অনেক প্রচলিত ব্যাংকও এখন ইসলামি ধারার সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর শেষে বর্তমানে দেশের ব্যাংক খাতের মোট আমানত ও ঋণের ২৩ দশমিক ৪০ শতাংশ হচ্ছে ইসলামি ব্যাংকগুলোর। দেশে ইসলামি ধারার ব্যাংকিং শিক্ষার কোনো কাঠামোও গড়ে ওঠেনি। ফলে প্রচলিত ধারার ব্যাংকাররাই পরিচালনা করছেন ইসলামি ধারার ব্যাংকিং কার্যক্রম।

    ইসলামি ও প্রচলিত ব্যাংকের মধ্যে পার্থক্য : প্রচলিত ধারা এবং ইসলামি ধারার ব্যাংক ব্যবস্থার মূল পার্থক্য সুদ এবং মুনাফার ক্ষেত্রে। ইসলামি ধারার ব্যাংকিংয়ে বলা হয়, ‘প্রফিট-লস-শেয়ারিং’ অর্থাৎ ব্যাংক যেহেতু গ্রাহকের কাছ থেকে আমানত রাখছে, ব্যাংকের যদি লাভ হয় তাহলে আমানতের ওপর গ্রাহক লভ্যাংশ পেতে পারে। কিন্তু ব্যাংকের যদি ক্ষতি হয় তাহলে গ্রাহক লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবে না। এটাই প্রচলিত এবং ইসলামি ব্যাংকের মধ্যে মূল পার্থক্য। এক্ষেত্রে আগে থেকেই গ্রাহককে প্রচলিত ব্যাংকের মতো লিখিত কোনো কাগজে লিখে দেবে না যে কত শতাংশ মুনাফা সে পাবে। কিন্তু ইসলামি ব্যাংকের ক্ষেত্রে মৌখিকভাবে মুনাফার একটা শতাংশের কথা জানিয়ে দেওয়া হয়। ইসলামি ধারার ব্যাংকিংয়ে কয়েকটি দিক রয়েছে। যেমন—মুদারাবা কনসেপ্ট- মুনাফার অংশীদারিত্ব, মুরাবাহা- লাভে বিক্রি (লোনের ক্ষেত্রে), এবং মুসারাকা- লাভ। বাংলাদেশে যে ১০টা ইসলামি ব্যাংক রয়েছে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে শরিয়া অনুযায়ী এবং তাদের কার্যক্রম জনকল্যাণমুখী। বাংলাদেশের সব ইসলামি ব্যাংক পর্যবেক্ষণের জন্য রয়েছে কেন্দ্রীয় শরিয়া বোর্ড।

    কোম্পানি পরিচালনার জন্য ১৯৯১ সালে ব্যাংক-কোম্পানি আইন করা হয়। এই আইনের মধ্যে শরিয়ার রেফারেন্স দেওয়া হয়েছে বিভিন্ন ধারায়। দেশের পুঁজিবাজারে ইসলামি ব্যাংক কীভাবে অংশ নেবে এবং ইসলামি সুকুক বন্ড সম্পর্কে ভিন্ন ভিন্ন সার্কুলারে বলা আছে। বাংলাদেশ ব্যাংক বলছে, ২০০৯ সালে তারা একটা গাইডলাইন তৈরি করেছে সেখান থেকে রেফারেন্স নিয়ে ইসলামি ব্যাংক পরিচালনা করা যায়। তবে আর্থিক খাত বিশ্লেষকরা বলছেন, ইসলামি ব্যাংকগুলোর জন্য একটা কার্যকরী আইন দরকার, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়।

    দেশের ব্যাংক খাতের অনেক কিছুর শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)। দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে এই ব্যাংক। বিদেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয়ও আসে ব্যাংকটির মাধ্যমে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানত ছিল ১৬ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে ইসলামি ব্যাংকগুলোতে রয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৮৬ কোটি টাকা। অর্থাৎ আমানতের ২৩ দশমিক ৪০ শতাংশই ইসলামি ব্যাংকগুলো পেয়েছে। এর মধ্যে আইবিবিএলের আমানতই ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। নভেম্বরে ব্যাংক খাতের ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৭৪ কোটি টাকা। এর মধ্যে ইসলামি ব্যাংকগুলোর অংশ ছিল ৩ লাখ ৭১ হাজার ১৩৯ কোটি টাকা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশে এখন প্রবাসী আয়ের ৩৬ দশমিক ৫ শতাংশই আসে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে। সবচেয়ে বেশি আসে আইবিবিএলের মাধ্যমে। তাদের অংশ ২৪ দশমিক ২৮ শতাংশ। সাধারণ ব্যাংকের চেয়ে ইসলামি ব্যাংকগুলোর ব্যবসা দ্রুত বড় হচ্ছে। এ নিয়ে ইসলামি ব্যাংকগুলোর কর্মকর্তারা বলেন, ধর্মীয় বিশ্বাস থেকেই মূলত গ্রাহকরা ইসলামি ব্যাংকে আসেন।

    দেশে ইসলামি ব্যাংকগুলোর শাখার সংখ্যা ১ হাজার ২২১টি, যেখানে দেশের গোটা ব্যাংক খাতে শাখার সংখ্যা ১০ হাজার ৪০৬টি। এছাড়া আটটি প্রথাগত ব্যাংকের ৬১টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো দেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। #

    অকা/ব্যাংখা/ দুপুর, ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাড়ছে ইসলামি ব্যাংকিংয়ের পরিধি

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.