Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন আবার কমেছে

    মে ৩১, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণUpdated:মে ৩১, ২০২৪ ৪:০০ পূর্বাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক বা এক ব্যাংকের সঙ্গে অন্য ব্যাংকের লেনদেন আবার কমে গেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে ব্যাংকগুলোর মাধ্যমে সম্পাদিত আন্তঃব্যাংক লেনদেন কমেছে ১ লাখ ১১ হাজার ৩৮৯ কোটি টাকা। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন বেড়েছিল ৭৫ হাজার কোটি টাকা। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে কমেছিল ৮০ হাজার কোটি টাকা। প্রতি মাসে লেনদেনের ওঠানামা থাকলেও গড়ে লেনদেন কমছে।

    বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে ব্যাংক খাতের আন্তঃব্যাংক লেনদেনের এমন চিত্র পাওয়া গেছে।

    এর কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলেছেন, ব্যাংকগুলো আন্তঃব্যাংক থেকে ধার করার প্রবণতা কমিয়েছে। গ্রাহকরা যেসব লেনদেন করছেন সেগুলো আন্তঃব্যাংককেন্দ্রিক কম। এছাড়া ব্যাংক একীভূতকরণের উদ্যোগের ফলে এ খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে এ কারণেও গ্রাহকরা দুর্বল ব্যাংকের সঙ্গে লেনদেন কমিয়ে সবল ব্যাংকে লেনদেন করছেন। এছাড়া সংকোচনমুখী মুদ্রানীতির কারণে টাকার প্রবাহ কমায় আন্তঃব্যাংক লেনদেন কম হচ্ছে। অর্থনৈতিক মন্দায় ব্যবসা-বাণিজ্যের গতি কমেছে, এ কারণে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে। এসব কারণে আন্তঃব্যাংক লেনদেন কমে গেছে। এ লেনদেন কমা মানেই হচ্ছে ব্যাংক খাত সুষমভাবে এগোচ্ছে না। সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে। এতে দুর্বল ব্যাংকগুলোতে চাপ আরও বাড়বে। আন্তঃব্যাংকে লেনদেন একটি ছন্দের মধ্যে থাকার কথা, সেটি না থেকে বড় ধরনের হ্রাস বৃদ্ধি ব্যাংক খাতের অস্থিরতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

    তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বর্তমানে গ্রাহকরা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যাচ্ছেন। ফলে গ্রাহকরা ব্যাংকের মধ্যেই থাকছেন, কিন্তু ব্যাংক বদল করছেন। এতে সব ব্যাংকগুলোতে লেনদেন বেশি হচ্ছে। যে কারণে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে। এতে উদ্বেগের কোনো কারণ নেই।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে দেখা যায়, জানুয়ারিতে সব ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন করেছিল ৭ লাখ ১৪ হাজার ৬০৩ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে লেনদেন করেছে ৬ লাখ ৩ হাজার ২১৩ কোটি টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ১ লাখ ১১ হাজার ৩৮৯ কোটি টাকা। এর মধ্যে সব ধরনের ব্যাংকেই আন্তঃব্যাংক লেনদেন কমেছে। তবে গ্রাহকরা আন্তঃব্যাংকে লেনদেন কমিয়ে এটিএম বুথের মাধ্যমে বেশি সেবা নিচ্ছেন। যে কারণে এটিএম বুথের মাধ্যমে লেনদেন বেড়ে যাচ্ছে। তবে যে হারে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে সে হারে এটিএম বুথের মাধ্যমে লেনদেন বাড়েনি।

    এদিকে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমেও লেনদেন কমে গেছে। প্রচলিত ব্যাংকগুলো জানুয়ারিতে আন্তঃব্যাংকে লেনদেন করেছিল ৬ লাখ ২৪ হাজার ৪৪৮ কোটি টাকা। ফেব্রুয়ারিতে হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৫২৮ কোটি টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ৯৯ হাজার ৯২০ কোটি টাকা।

    জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলো আন্তঃব্যাংকে লেনদেন করেছিল ৯০ হাজার ১৫৫ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে লেনদেন হয়েছে ৭৮ হাজার ৬৮৬ কোটি টাকা। আলোচ্য সময়ে লেনদেন কমেছে ১১ হাজার ৪৬৯ কোটি টাকা। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে লেনদেন বেড়েছিল ৭৫ হাজার কোটি টাকা। এর আগে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন কমেছিল ৮০ হাজার কোটি টাকা।

    এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানান, ইসলামী ব্যাংকগুলো প্রচলিত ব্যাংকগুলোর সঙ্গে সাধারণত আন্তঃব্যাংকে লেনদেন করে না। ১০টি পরিপূর্ণ ইসলামী ব্যাংক রয়েছে তারা নিজেদের মধ্যে আন্তঃব্যাংক লেনদেন করে। কিছু ইসলামী ব্যাংক দুর্বল হয়ে পড়ায় আন্তঃব্যাংকে লেনদেন কমেছে।

    প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বিভিন্ন ধরনের কার্ডে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে লেনদেন কমেছে ৯৭২ কোটি টাকা। তবে এটিএম মেশিনের মাধ্যমে লেনদেন বেড়েছে।

    এদিকে ইসলামী ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন কমে গেছে। ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১১ হাজার ৬৩৪ কোটি টাকা।

    ফেব্রুয়ারিতে এসেছে ৯ হাজার ৮৭১ কোটি টাকার। এক মাসের ব্যবধানে এসব ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ কমছে ১ হাজার ৭৬৩ কোটি টাকা। যদিও সামগ্রিকভাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। একটি ইসলামী ব্যাংক গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না বলে সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিংয়ে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

    ইসলামী ব্যাংকগুলোর মাধ্যমে জানুয়ারিতে রফতানি আয় এসেছিল ৭ হাজার ৫৪৮ কোটি টাকা। ফেব্রুয়ারিতে এসেছে ৬ হাজার ৯০৮ কোটি টাকা। আলোচ্য সময়ে রপ্তানি আয় কমেছে ৬৩৯ কোটি টাকা। আলোচ্য সময়ে সামগ্রিকভাবে রপ্তানি আয়ও সামান্য কমেছে।

    জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলো আমদানি বাণিজ্যে অর্থায়ন করেছিল ১২ হাজার ২০২ কোটি টাকা। ফেব্রুয়ারিতে তা কমে অর্থায়ন দাঁড়িয়েছে ৯ হাজার ৯২১ কোটি টাকায়। আলোচ্য এ মাসে এ খাতে অর্থায়ন কমেছে ২ হাজার ২৮২ কোটি টাকা। ওই সময়ে সমগ্রিকভাবে আমদানিও কমেছে।

    ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর আমানত ও সম্পদের পরিমাণ কমলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে তা বেড়েছে। আলোচ্য সময়ে আমানত বেড়েছে প্রায় ৪ হাজার ৯৪৫ কোটি টাকা। সার্বিকভাবে ব্যাংক খাতেও আমানত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ। ●

    অকা/ব্যাংখা/সৈই/দুপুর/৩০ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.