নন লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের নিয়ে দেশের বীমা কোম্পানির প্রধান নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর মত বিনিময় সভা সংগঠনটির অস্থায়ী কার্যালয় পিপলস্ ইন্স্যুরেন্স ভবনে (৪র্থ তলা,৩৬ দিলকুশা বা/এ) ৯ অক্টোবর বিকেলে ঢাকায় অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সিইও এস এম নুরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসি, ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও খাজা মঞ্জুর নাদিম, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও ড. সারোয়ার জাহান জামিল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মো. শামীম হোসেন, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও আবুল কালাম আজাদ. ক্রিষ্টাল ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এস এম শহিদুল্লাহ, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও এ.এন.এম ফয়জুল করিম মুন্সী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর সিইও মোঃ সেলিম প্রমুখ।
বৈঠকে নন লাইফ কোম্পানির ব্যবসায়ে কমিশন বন্ধের বিষয়ে ফোরামের উপস্থিত সকল মুখ্য নির্বাহী কর্মকর্তা একমত পোষণ করেন। ফোরামের নেতৃত্বে নন লাইফ বীমা কোম্পানীর কার্যক্রমকে শক্তিশালী করার জন্য সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব:) শফিক শামীম পিএসসিকে আহবায়ক করে ১৬ সদস্যের এক নন লাইফ টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। খবর বিজ্ঞপ্তির

 অকা/বীখা/সখবি/সন্ধ্যা/৯ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version