Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    জুলাই ১৭, ২০২৬ ২:২০ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন

    বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তনের পর জুলাইজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তনের ধারা জোরালো হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসায় প্রতিদিনই বাড়ছে অংশগ্রহণ, ঊর্ধ্বমুখী হচ্ছে লেনদেনের পরিমাণ এবং ধারাবাহিকভাবে বাড়ছে সূচক ও অধিকাংশ সিকিউরিটিজের দাম। একসময় যেখানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ কোটি টাকার লেনদেনেই সীমাবদ্ধ ছিল বাজার, সেখানে এখন দৈনিক লেনদেন ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছেছে।

    প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে বাজারের প্রায় সব প্রধান সূচকই ঊর্ধ্বমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৯০০ পয়েন্টে উন্নীত হয়েছে। একই সময়ে ডিএস-৩০ সূচক ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ পয়েন্টে। শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচকও ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৪৯ শতাংশ বেড়ে প্রায় ১ হাজার ২০৭ পয়েন্টে পৌঁছেছে। তবে এসএমই খাতের ডিএসএমইএক্স সূচক ৭১ দশমিক ৬ পয়েন্ট বা ৫ দশমিক ৩৯ শতাংশ কমে ১ হাজার ২৪৭ পয়েন্টে নেমে এসেছে।

    লেনদেনেও ছিল উল্লেখযোগ্য গতি। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ হাজার ৭৪২ কোটি টাকায়, যা আগের সপ্তাহের ৬৯ হাজার ১৯৩ কোটি টাকা থেকে প্রায় ৬ দশমিক ৫৮ শতাংশ বেশি। দৈনিক গড় লেনদেন বেড়ে হয়েছে ১ হাজার ৪৭৪ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল প্রায় ১ হাজার ৩৮৪ কোটি টাকা।

    বাজার মূলধনেও ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। বিদায়ী সপ্তাহ শেষে ডিএসইর মোট বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৩৪ কোটি টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ১ শতাংশ বেশি। মার্কিন ডলারে হিসাব করলে বাজার মূলধন বেড়ে ৫৭ দশমিক ৮০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

    বিনিয়োগকারীদের আগ্রহের প্রতিফলন দেখা গেছে বাজারের সার্বিক চিত্রেও। সপ্তাহে ২১৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত ছিল মাত্র ১৮টির। বাজারের অ্যাডভান্স-ডিক্লাইন রেশিও (এডিআর) দাঁড়িয়েছে ১ দশমিক ৩৯, যা বাজারে ক্রয়চাপের আধিক্যেরই ইঙ্গিত দেয়।

    বাজারসংশ্লিষ্টদের মতে, বিএসইসির নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। বাজার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, তালিকাভুক্ত কোম্পানির জবাবদিহি বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা থেকেই নতুন করে বিনিয়োগ বাড়ছে।

    সর্বশেষ হালনাগাদ 58 minutes আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.