সারাদেশে ছড়িয়ে থাকা রবির ৪৫০টিরও বেশি ডিস্ট্রিবিউশন হাউজ বিকাশ এর বি২বি সল্যুশন ব্যবহার করে ক্যাশ সংগ্রহ এবং এর বিপরীতে ইলেকট্রনিক মানি (ই-মানি) সরবরাহ করবে। যা পুরো প্রক্রিয়ায় সময় ও খরচ বাঁচাবে। বিকাশ এর এই সেবা ব্যবহারের মধ্য দিয়ে মাঠ পর্যায়ে রবির সাপ্লাই চেইনে আর্থিক লেনদেন হয়ে উঠবে ক্যাশবিহীন, স্বচ্ছ এবং নিরাপদ।
দেশের অন্যতম শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি মাঠ পর্যায়ে তার আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ ও দ করে তুলতে ব্যবহার করছে বিকাশ এর বিটুবি (বিজনেস টু বিজনেস) ক্যাশ কালেকশন সল্যুশন। এই ল্েয সম্প্রতি একটি চুক্তি স্বার করেছে প্রতিষ্ঠান দুটি।
সস্প্রতি, রবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) শিহাব আহমাদ এবং বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিতে স্বার করেছেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য, ওষুধসহ বিভিন্ন খাতে দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিকাশ-এর এই ‘বিটুবি সল্যুশন’ ব্যবহার করে মাঠ পর্যায়ে তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও নিরবচ্ছিন্ন, স্বচ্ছ ও নিরাপদ করে তুলেছে। পাশাপাশি অর্থনীতির গতিশীলতা ও সমতা বাড়াচ্ছে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/আখা/সখবি/ফর/সন্ধ্যা/৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে

