Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩২ | ১৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ব্যাংকের ঋণ বিতরণ এসএমই খাতে বেড়েছে

    সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৪:২৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে অবস্থিত বিদেশি ব্যাংকগুলো কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) ঋণ বিতরণ বাড়িয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিদেশি ব্যাংকগুলো সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করেছে ১ হাজার ৩৬৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিলো ৮২৫ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় এসব ব্যাংকের ঋণ বিতরণ বেড়েছে ৫৩৯ কোটি টাকা বা ৬৫ শতাংশ।

    সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

    তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে ৪৯ হাজার ৬৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ২০২২ সালের একই সময়ে ঋণ বিতরণ করা হয় ৫১ হাজার ৭১৬ কোটি টাকা। সেই তুলনায় এই খাতে ঋণ বিতরণ কমেছে ২ হাজার ৬৪৮ কোটি টাকা বা ৫ শতাংশ।

    ব্যাংকাররা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি এখন ধীরগতিতে চলছে। এসবের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়েছে। আমাদের দেশেরও একই অবস্থা হওয়ার কারণে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ কমেছে।

    বাংলাদেশ ব্যাংক সিএমএসএমই খাতের এই স্কিমের তহবিলের মেয়াদ ৩ বছরের জন্য নির্ধারণ করেছে। তবে তবে প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

    জানা যায়, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এই স্কিম থেকে ২ শতাংশ হারে তহবিল নিতে পারে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। তারা সর্বোচ্চ ৭ শতাংশ হারে গ্রাহকের কাছে ঋণ বিরতণ করতে পারে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ প্রান্তিকে সিএসএমই খাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ৪ হাজার ৩০ কোটি টাকা ঋণ বিতরণের বিপরীতে আদায় করেছে ২ হাজার ৯৩২ কোটি টাকা। বেসরকারি খাতের ব্যাংকগুলো ৪০ হাজার ১৩ কোটি টাকা বিতরণ করেছে। এর বিপরীতে আদায় হয়েছে ৩৯ হাজার ৯৭২ কোটি টাকা। বিদেশি ব্যাংকগুলো ১ হাজার ৩৬৪ কোটি টাকা বিতরণ করেছে, এই ব্যাংকগুলো এসময় আদায় করেছে ১ হাজার ১১০ কোটি টাকা। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয় ১ হাজার ১০২ কোটি টাকা।

    তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত এসএমই খাতে দেওয়া ঋণ পেয়েছেন ১১ লাখ ২৪ হাজার ১৯৩ উদ্যোক্তা। আলোচ্য সময়ে এসএমই ঋণ বিতরণের স্থিতি দাঁড়িয়েছিলো ২ লাখ ৭১ হাজার ৪৪৮ কোটি টাকা। ২০২১ সালে এসএমই ঋণের এই স্থিতি ছিল ২ লাখ ৪৩ হাজার ৭৩ কোটি টাকা। আর এবছরের মার্চ শেষে ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৩৬ কোটি টাকা। সে হিসাবে ডিসেম্বরের চেয়ে মার্চ প্রান্তিকে খাতটিতে ১১ হাজার ৭৮৭ কোটি টাকা ঋণ বিতরণ বেড়েছে।

    চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানায়, ২০২৪ সালে সিএমএসএমই খাতে যে ঋণ বিতরণ করা হবে, তার ৫০ শতাংশ দিতে হবে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগে। আর নারী উদ্যোক্তাদের দিতে হবে এ খাতে দেওয়া মোট ঋণের ১৫ শতাংশ ঋণ।
    অকা/ক্ষুমাশি/অপ্র/ সকাল, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বিদেশি ব্যাংকের ঋণ বিতরণ এসএমই খাতে বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    অর্থনৈতিক চাপ ও অর্থায়ন সংকটে দিশাহারা দেশের এসএমই খাত

    সুদহার বৃদ্ধি ও বন্যায় সঙ্কটে দেশের এসএমই খাতে

    অর্থনীতিতে বেশি অবদান রাখতে পারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প

    আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পুনরায় চালু

    সংকট এসএমই উদ্যোক্তারা

    ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ৩০ কোটি টাকা মূলধন সংগ্রহের সুযোগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.