Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিনিয়োগকারীদের আগ্রহ ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারে

    সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গত দেড় মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইসলামী ব্যাংকের। এ সময়ে আরও চারটি ব্যাংকের শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এসব ব্যাংকের শেয়ারের দাম সর্বনিম্ন সাড়ে ২৪ থেকে সর্বোচ্চ সাড়ে ৬৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।

    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকের শেয়ারের মূল্যবৃদ্ধির গত তিন মাসের তথ্য পর্যালোচনা করে এমন চিত্র পাওয়া গেছে। এ সময়ে অন্য ব্যাংকগুলোর শেয়ারের দাম এই পাঁচ ব্যাংকের তুলনায় তেমন বাড়েনি। দুর্বল মানের কিছু ব্যাংকের শেয়ারদর এ সময়ে কমেছে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, ৬ আগস্ট থেকে গতকাল (২২ অক্টোবর) রোববার পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারের দাম প্রায় ২২ টাকা বা সাড়ে ৬৬ শতাংশ বেড়েছে। মূল্যবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত দেড় মাসে এই ব্যাংকের শেয়ারের দাম প্রায় ১৭ টাকা বা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারদর প্রায় ৩ টাকা বা ৩৬ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দাম ৬ টাকা বা ২৯ শতাংশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) শেয়ারদর ২ টাকা ৩০ পয়সা বা সাড়ে ২৪ শতাংশ বেড়েছে।

    বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা যায়। এর বড় কারণ ইসলামী ব্যাংককে এরই মধ্যে এস আলমমুক্ত করা। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, ব্যাংকটি এস আলমের দখলে যাওয়ার পর পুরোনো দেশি–বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যাঁরা চলে গিয়েছিলেন, তাঁদের অনেকে আবার মালিকানায় ফিরতে পারেন। সে ক্ষেত্রে বাজার থেকে নতুন করে তাঁরা শেয়ার কিনবেন। এই আশা থেকেই সাধারণ বিনিয়োগকারীদের অনেকে ব্যাংকটির শেয়ারের প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

    ব্র্যাক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের মূল কারণ হিসেবে এটির ভালো মৌলভিত্তির কথা বলা হচ্ছে। সাম্প্রতিক সময়ে অনেক দুর্বল ব্যাংক সমস্যায় পড়ায় আমানতকারীদের অনেকেই ভালো ব্যাংকগুলোর প্রতি ঝুঁকছেন। তাতে এসব ব্যাংকের আমানত উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কয়েক বছর ধরে অবমূল্যায়িত ছিল বলেও মনে করেন বাজার–সংশ্লিষ্টরা। ফলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকটির শেয়ারের প্রতি দেশি–বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে।

    জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা বলেন, মালিকানা বদলের ফলে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা যেমন দুর্বল হয়ে গিয়েছিল, তেমনি অনিয়মের ঘটনাও ঘটেছে। পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধারণা, ব্যাংকটি পরিচালনায় গুণগত পরিবর্তন হবে। এমনকি পুরোনো শেয়ারধারীদের কেউ কেউ আবার মালিকানায় ফিরতে পারে। আবার ব্র্যাক ব্যাংক ভালো ও স্বচ্ছ ব্যাংক হিসেবে পরিচিত।

    মোহাম্মদ মুসা আরও বলেন, ‘গত প্রায় এক দশকে কিছু ব্যাংকে অনিয়মের কারণে সার্বিকভাবে শেয়ার বাজারে ব্যাংক খাতের শেয়ারের দাম অবমূল্যায়িত ছিল। এখন পরিবর্তিত পরিস্থিতিতে এসব শেয়ারের দাম বাড়ছে, এটাকে আমি স্বাভাবিক প্রবণতা বলেই মনে করি।’

    ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ার বাজারে বর্তমানে যত খাতের কোম্পানি রয়েছে, তার মধ্যে ব্যাংক খাতের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সবচেয়ে কম। গত সপ্তাহের শেষে এ খাতের পিই রেশিও বা অনুপাত ছিল ৬ দশমিক ২২। শেয়ার বাজার বিশ্লেষকেরা বলেন, যে খাতের পিই রেশিও যত কম, সেই খাতের শেয়ারে বিনিয়োগ তত বেশি ঝুঁকিমুক্ত। ●
    অকা/পুঁবা/ই/সকাল, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.