Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিমানে পণ্য রফতানির চাপ বেড়েছে

    আগস্ট ৬, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    গত কয়েক দিনে বিমানে পণ্য রফতানির চাপ বেড়েছে। মূলত যেসব পোশাকশিল্পের মালিক সমুদ্রপথে জাহাজে পণ্য পাঠাতে পারছেন না, তারা নিরুপায় হয়ে আকাশপথ বেছে নিয়েছেন।

    রফতানিকারকরা জানান, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে মালামাল ঠিকমতো পাঠানো যাচ্ছে না। সময়মতো পণ্য পাঠাতে বিদেশি ক্রেতার চাপ রয়েছে। তাই বাধ্য হয়েই আকাশপথে পণ্য পাঠাতে হচ্ছে।

    অনেকেই ক্রেতা ধরে রাখতে সমুদ্রপথের পরিবর্তে লোকসান মেনে বাড়তি অর্থ গুনে বিমানযোগে মালামাল পাঠানোর উদ্যোগ নিয়েছেন। এদিকে কার্গো, তথা উড়োজাহাজে করে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে দ্বিগুণ হয়ে গেছে বলে রপ্তানিকারকেরা জানান। আকাশপথে তৈরি পোশাক, তাঁতপণ্য, চামড়াজাত দ্রব্য, জুতা, পাটজাত বিভিন্ন পণ্য, ওষুধ ও শাকসবজি বেশি রপ্তানি হয়। এর মধ্যে বেশির ভাগ পোশাকের চালান।

    এদিকে, গত কয়েক মাসে উড়োজাহাজে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। আবার বাড়তি ভাড়া গুনেও সময়মতো গন্তব্যে পণ্য পৌঁছানো যাচ্ছে না। কারণ, এয়ার কার্গো, তথা পণ্যবাহী উড়োজাহাজের অভাব আছে।

    বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে ঢাকা থেকে ইউরোপের দেশগুলোতে এক কেজি পণ্য পাঠাতে বিমানভাড়া লাগত আড়াই থেকে তিন মার্কিন ডলার। এখন তা বেড়ে ছয় ডলার পর্যন্ত হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় যেখানে কেজিপ্রতি সাড়ে চার থেকে পাঁচ ডলারেই মালামাল পাঠানো যেত, সেখানে এখন লাগে সাড়ে সাত ডলার।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিদেশি বিমান সংস্থাগুলোই আকাশপথে বেশি পণ্য পরিবহন করে। কিন্তু দেশে ডলার- সংকটের কারণে বিমান সংস্থাগুলো নিজেদের মূল প্রতিষ্ঠানে অর্থ নিতে পারছে না। এতে প্রায় ৩৩ কোটি ডলারের মতো এ দেশে আটকে গেছে।

    নিজেদের মূল সংস্থায় অর্থ নিতে না পারায় ঢাকা থেকে অনেক বিমান সংস্থা কার্গো ফ্লাইট বা পণ্য পরিবহন কমিয়ে দিয়েছে। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আগে কুয়েত এয়ারওয়েজ সপ্তাহে সাত-আটটি ফ্লাইটে পণ্য নিত।

    এখন তা দুটিতে নেমেছে। ফ্লাই দুবাই তাদের ফ্লাইট কমিয়ে অর্ধেক করেছে। এ ছাড়া কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইনস ও সেভেনএল নামে তিনটি বিমান সংস্থা সপ্তাহে এক-দুটি কার্গো ফ্লাইট পরিচালনা করে থাকে।

    জানা গেছে, চাহিদা বাড়লেও পর্যাপ্ত ফ্লাইট মিলছে না। কার্গো ফ্লাইট কমার কারণে কয়েক মাস ধরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য পরিবহন কমেছে। এই পথে আগে দৈনিক ৫০০-৫৫০ টন পণ্য পরিবহন হতো, এখন তা কমে ৩৯০-৪০০ টনে নেমেছে; অর্থাৎ আকাশপথে পণ্য পরিবহন ২০-২৫ শতাংশ কমেছে।

    গত বছরের শেষ দিকে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার পর থেকে উত্তমাশা অন্তরীপ হয়ে জাহাজ চলাচল করছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চার দিন বেশি সময় লাগছে। তাই সিংগাপুর বন্দরেও কনটেইনারের প্রবাহ বিলম্ব হচ্ছে। এতে বাংলাদেশ থেকে যাওয়া ছোট জাহাজগুলোকে আগের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে।

    বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে এমনিতেই বিমানভাড়া বেড়েছে। এখন বাড়তি ভাড়া দিয়েও বিমানে জায়গা পাওয়া যাচ্ছে না। সাধারণত তারা বিমান সংস্থাগুলোর কাছে স্পেস চাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রওনা দেওয়া যেত। এখন সাত দিনও অপেক্ষা করতে হয়।

    খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ওয়্যার হাউস ও বিমানবন্দরে এখন প্রায় ২ হাজার টন মালামাল ক্রেতাদের কাছে পাঠানোর অপেক্ষায় পড়ে আছে। ●

    অকা/পখা/ই/সকাল, ০৬ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.