অর্থকাগজ ডেস্ক>

বিশ্বকাপের মঞ্চে আরেকটি অবিস্মরণীয় অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে গোল করে পর্তুগিজ মহাতারকা গড়েছেন অনন্য এক বিশ্বরেকর্ড। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন দেশের ফুটবল কিংবদন্তি ইউসেবিওকেও।

এই ম্যাচে গোলের দেখা পাওয়ার মধ্য দিয়ে রোনালদো বিশ্বকাপের টানা ছয়টি আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি আসরেই গোল করেছেন তিনি, যা এর আগে কোনো খেলোয়াড়ের পক্ষে সম্ভব হয়নি।

রোনালদোর এই গোল পর্তুগালের জার্সিতে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছে দিয়েছে ১০-এ। ফলে বিশ্বকাপে পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন তার দখলে। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কিংবদন্তি ইউসেবিও, যার গোলসংখ্যা ছিল ৯।

বিশ্বকাপে রোনালদোর যাত্রা শুরু হয় ২০০৬ সালের জার্মানি আসরে। সেবার ইরানের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেছিলেন তিনি। এরপর ২০১০ ও ২০১৪ সালের আসরেও একটি করে গোল করেন।

তবে তার সবচেয়ে উজ্জ্বল বিশ্বকাপ ছিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ। সেই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেন রোনালদো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে তার পা থেকে আসে আরও একটি গোল।

সব মিলিয়ে আগের পাঁচটি বিশ্বকাপে তার গোলসংখ্যা ছিল নয়। এবারের আসরে আরও একটি গোল যোগ করে তিনি পৌঁছে গেলেন ১০ গোলের মাইলফলকে এবং গড়ে ফেললেন বিশ্বকাপ ইতিহাসের নতুন এক রেকর্ড।

সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

Leave A Reply

Exit mobile version