বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সম্প্রতি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সাথে গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সংক্রান্ত একটি চুক্তি স্বার করেছে।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিপত্রে স্বার করেন। এ চুক্তির মাধ্যমে প্রগতি লাইফ, আইডিআরএর সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করবে।

আইডিআরএর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, সদস্য (আইন) তানজিনা ইসমাইল, সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সদস্য (লাইফ) মো. আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এবং প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (গ্রুপ বীমা) মো. রফিকুল আলম ভূঁইয়া চুক্তি স্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version