Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে

    জুলাই ৮, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ছয় মাসের সরকারি বেসরকারি মিলে বিদেশী ঋণ বেড়েছে ২৭৫ কোটি ৪০ লাখ ডলার। সেপ্টেম্বরে বিদেশী ঋণ ছিল ৯ হাজার ৬৫৫ কোটি ডলার, মার্চে বেড়ে হয়েছে ৯ হাজার ৯৩০ কোটি ৩৫ লাখ ডলার। বিশ্লেষকরা জানিয়েছেন, যে হারে বিদেশী ঋণ বাড়ছে তা থামানো না গেলে ভবিষ্যতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরো বেড়ে যাবে। বেড়ে যাবে দায় পরিশোধের চ্যালেঞ্জও। ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। আর এসব ঋণ পরিশোধের জন্য জনগণের ঘাড়ে চাপবে করের বোঝা।

    ৭ জুলাই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশী ঋণ বাড়ানো ঠিক না। কারণ, বৈদেশিক ঋণ বেড়ে যাওয়ার অর্থই ভবিষ্যতে চাপ বেড়ে যাওয়া। এমনিতেই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, এর ওপর বিদেশী ঋণ বাড়লে সুদে-আসলে তা পরিশোধ করতে হবে। আর এ দায় পরিশোধ করতে হবে বৈদেশিক মুদ্রায়। এতে রিজার্ভের ওপর চাপ আরো বেড়ে যাবে। তিনি বলেন, যেসব প্রকল্পের জন্য ঋণ নেয়া হয়, তা সঠিকভাবে বাস্তবায়ন হয় না। তিনি মনে করেন, এভাবে ঋণ নিতে থাকলে সামনে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। আর এতে জনগণের ঘাড়ে চাপবে করের বোঝা। বেসরকারি খাতে বিদেশী ঋণ নেয়ার বিষয়ে বলেন, বেসরকারি খাতে বৈদেশিক মুদ্রার ঋণ নেয়া নানা ধরনের ঝুঁকি থাকে।

    কয়েক বছর আগেও প্রতি ডলার ছিল ৭৭ টাকা। এখন প্রতি ডলার ১১৮ টাকা। এতে আপাতত সুদ কম হলেও পরিশোধের সময় এসে প্রকৃত সুদ বেড়ে যাচ্ছে। কারণ, বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে বৈদেশিক মুদ্রায় ফেরত দিতে হবে। যিনি ঋণ ফেরতে দেবেন, তাকে স্থানীয় মুদ্রায় ডলার কিনেই ফেরত দিতে হবে। ফলে প্রকৃত সুদ অনেক বেড়ে যায়।

    অনেকেই বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে প্রকৃত পণ্য না কিনে অথবা কম দামের পণ্য এনে বেশি দাম দেখিয়ে বৈদেশিক মুদ্রা পাচার করে থাকে। এরকম কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে এমন ঘটনা উদঘাটন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে এক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয় নিয়ন্ত্রক সংস্থাকে। আবার অনেকেই বৈদেশিক মুদ্রায় যে উদ্দেশ্যে ঋণ আনে ওই কাজে আর ব্যবহার করেন না। কেউবা স্থানীয় ঋণ পরিশোধ করেন বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে। এভাবে বৈদেশিক মুদ্রায় বেসরকারি খাতে ঋণ ঝুঁকি সবচেয়ে বেশি।

    বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায, গত ছয় মাসে সরকারি ঋণ বেড়েছে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে সরকারি খাতে বিদেশী ঋণ ছিল সাত হাজার ৫২৭ কোটি ডলার। মার্চে তা বেড়ে হয়েছে সাত হাজার ৯০০ কোটি ডলার। আলোচ্য সময়ে সরকারের বিদেশী ঋণ বেড়েছে প্রায় ৩৭৪ কোটি ডলার। আর বেসরকারি খাতে মার্চ শেষে বিদেশী ঋণ হয়েছে দুই হাজার ৩০ কোটি ডলার, যা ছয় মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে ছিল দুই হাজার ১২৮ কোটি ডলার। তবে, বেসরকারি খাতে স্বল্পমেয়াদির তুলনায় দীর্ঘমেয়াদে বেশি বাড়ছে। সেপ্টেম্বরে দীর্ঘমেয়াদি বিদেশী ঋণ ছিল ৮৮৫ কোটি ডলার, মার্চে এসে তা বেড়ে হয়েছে প্রায় ৯২৬ কোটি ডলার। ●

    অকা/আখা/ফর/রাত/৮ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বৈদেশিক মুদ্রায় ঋণ

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.