Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক মুদ্রার লেনদেন করতে হলে লাইসেন্সধারী হতে হবে

    জানুয়ারি ১০, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণUpdated:জানুয়ারি ১০, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ41
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বৈদেশিক মুদ্রার লেনদেন করতে হলে লাইসেন্সধারী হতে হবে। যদি লাইসেন্স ছাড়া কেউ ব্যবসা করে বা ব্যবসার উদ্দেশ্যে মুদ্রা মজুত করে সেক্ষেত্রে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকার আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এছাড়া আগে লাইসেন্স ছিল কিন্তু বাতিল হয়ে গেছে এরপরও যদি কেউ বৈদেশিক মুদ্রার ব্যবসা করে তার ক্ষেত্রেও এ দণ্ড কার্যকর হবে। এসব বিধান রেখে বৈদেশিক মুদ্রা ও বিনিময় ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। খসড়াটির ওপর স্টেকহোল্ডারদের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর যাবতীয় প্রক্রিয়া শেষে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। বিদ্যমান ডলার সংকট মোকাবিলা ও বিদেশে অর্থ পাচার বন্ধ করতেই মূলত এ আইন প্রণয়ন করা হচ্ছে।

    আইনের খসড়ায় আরও উল্লেখ করা হয়, এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে কেউ বাধা দিলে একই দণ্ডে দণ্ডিত হবেন। তবে যে কোনো মুদ্রা, স্বর্ণ, রৌপ্য বা অন্য সম্পত্তির ক্ষেত্রে এ আইনের ব্যত্যয় হলে দণ্ডের পাশাপাশি বাজেয়াপ্ত করা হবে। এছাড়া অনুমোদিত ডিলার ছাড়া বিশেষ কোনো উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি সেই উদ্দেশ্য বা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন না।

    বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের চলমান নীতিমালায়, কোনো ব্যাংকের এডি লাইসেন্স শাখা ও মানি চেঞ্জারগুলো ফরেন কারেন্সি লেনদেন ও আমদানি-রপ্তানির ক্ষেত্রে অনিয়ম করলে সর্বোচ্চ লাইসেন্স বাতিল ও আদালতে সংশ্লিষ্ট বিষয়ে মামলা করতে পারে। দ্য ফরেন একচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭ এর ৩(৫) ধারাটি ২০১৫ সালে সংশোধন করার মাধ্যমে ধারাটি অন্তর্ভুক্ত করা হয়। তবে একই আইনের ২৭ ধারার অধীনে সরকার কর্তৃক কোনো বিধি প্রণয়ন করা হয়নি অর্থাৎ অনিয়ম হলে কী শাস্তি হবে-সেটি স্পষ্ট করা হয়নি। যার কারণে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারছে না বাংলাদেশ ব্যাংক।

    ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) তথ্যমতে, এ মুহূর্তে কমপক্ষে এক হাজার অবৈধ মানি এক্সচেঞ্জ রয়েছে। যেখানে প্রতিটিতে দৈনিক লেনদেন ৭০-৭৫ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় হয়। এত সংখ্যক অবৈধ মানিচেঞ্জার গড়ে উঠার পেছনে দুটি কারণ। প্রধানত বৈদেশিক মুদ্রা ও বিনিময় ব্যবস্থাপনা আইন নেই। দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে দেশের কিছু অসাধু বৈদেশিক মুদ্রা ব্যবসায়ী লাভবান হওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে বৈদেশিক মুদ্রার কৃত্রিম সংকট তৈরি করে এবং অধিক মুনাফার জন্য মার্কিন ডলার মজুত করে দাম বাড়ায়। ৮৫ টাকার মার্কিন ডলার ১২৩ টাকা পর্যন্ত উঠেছিল। এ কাজে অবৈধ মানি এক্সচেঞ্জের যেমন ভূমিকা ছিল তেমনি কিছু কিছু বৈধমানি এক্সচেঞ্জারের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।

    বৈদেশিক মুদ্রা ও বিনিয়ম আইনের খসড়ায় বলা হয়, আইনের কোনো বিধান বা আরোপিত শর্ত পালন না করলে, পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শককে অসহযোগিতা করলে, কোনো তথ্য, হিসাব, বহি বা নথিপত্র ইচ্ছাকৃতভাবে বিনষ্ট, ধ্বংস, পরিবর্তন বা ভুলভাবে উপস্থাপন করলে একই ধরনের শাস্তির আওতায় আনা হবে।

    প্রস্তাবিত এই আইনের মাধ্যমে দেশের বাহিরে পরিশোধ, বৈদেশিক মুদ্রায় চলতি ও মূলধনী হিসাবের লেনদেন, বিনিময়, সিকিউরিটিজের লেনদেন, বৈদেশিক মুদ্রা, পণ্য, সেবা ও স্বর্ণ-রৌপ্যের আমদানি ও রপ্তানিসংক্রান্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে।

    এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাধারণ বা বিশেষ পূর্বানুমতি এবং অনুমোদিত ডিলার ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরে এবং বাংলাদেশে নিবাসী কোনো ব্যক্তি, দেশের ভৌগোলিক সীমার বাহিরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়, ঋণ গ্রহণ ও বিক্রয় করতে পারবে না। আর অনুমোদিত ডিলার ছাড়া বিশেষ কোনো উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেন সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি সেই উদ্দেশ্য বা ভিন্ন অন্য কোনো উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা ব্যয় করিতে পারবেন না। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন বা শর্ত ছাড়া বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে না। দেশের বাহিরে নিবাসী কোনো ব্যক্তির নির্দেশে অন্য কোনো ব্যক্তিকে অর্থ পরিশোধ বা প্রেরণ করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের সাধারণ বা বিশেষ অনুমোদন এবং প্রযোজ্য ফি পরিশোধ ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো স্বর্ণ বা রৌপ্য বা কারেন্সি নোট বা ব্যাংক নোট বা ধাতব মুদ্রা আমদানি এবং বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারবে না।

    ‘বৈদেশিক মুদ্রা’ বলতে বাংলাদেশি মুদ্রা ব্যতীত অন্য যে কোনো দেশের সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ব্যাংক নোট এবং ধাতব মুদ্রা যাহা পণ্য ও সেবার মূল্য এবং ঋণ পরিশোধের জন্য আইনগতভাবে গ্রহণযোগ্য বোঝায়।

    অকা/ব্যাংখা/সকাল/১০ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    বৈদেশিক মুদ্রার লেনদেন করতে হলে লাইসেন্সধারী হতে হবে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই – বাংলাদেশ ব্যাংক

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    সড়ক দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা
    কেন অচল মোটর লায়াবিলিটি বীমা?

    দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই – বাংলাদেশ ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.