Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলোর ঋণ ও আমানতের গড় সুদহার বেড়েছে

    আগস্ট ৯, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জুন মাসে ব্যাংকগুলোর ঋণ ও আমানতের গড় সুদহার বেড়েছে। মাসটিতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড ২ বেসিস পয়েন্ট বেড়ে ২ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে। যা তার আগের মাস মে’তে ছিল ২ দশমিক ৯১ শতাংশ। আর আমানত ও ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪ দশমিক ৪১ শতাংশ এবং ৭ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

    আমানতের সুদহার বাড়াটে ভালো চোখে দেখছেন ব্যাংকখাত সংশ্লিষ্টরা। এতে তারল্য সংকট দূর হতে পারে বলেও মত তাদের। এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সরওয়ার হোসেন বলেন, সুদের হার বেড়েছে, এটা ভালো খবর। একটা দীর্ঘসময় পরে এটা বেড়েছে। এতে ব্যাংকগুলোর তারল্য ঘাটতি কিছুটা হলেও কমবে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন মতে, গত জুনে বাণিজ্যিক ব্যাংকগুলোর গড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ সুদে আমানত নিয়েছে। এসময়ে ঋণ বিতরণ করেছে গড়ে ৭ দশমিক ৩১ শতাংশ সুদহারে। এতে ব্যাংক খাতের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ২ দশমিক ৯৩ শতাংশ। আর মে মাসে স্প্রেড ছিল ২ দশমিক ৯১ শতাংশ। মাসটিতে ব্যাংকগুলো গড়ে ৪ দশমিক ৪১ শতাংশ সুদে আমানত নিয়ে ঋণ বিতরণ করেছে গড়ে ৭ দশমিক ৩২ শতাংশ সুদহারে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে, বাণিজ্যিক ব্যাংকগুলো সর্বোচ্চ ৪ শতাংশ স্প্রেডে ঋণ বিতরণ করতে পারবে। জুনে দেশে অপারেশনে থাকা ৬১ ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি আমানত ও ঋণের স্প্রেড ব্যবধান ছিল বিদেশি ব্যাংকগুলোর।

    জুন মাসে রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের গড় স্প্রেড দাঁড়িয়েছে ২ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে দু’টি ব্যাংকের স্প্রেড ঋণাত্মক ২ শতাংশে দাঁড়িয়েছে। জুন শেষে বেসিক ব্যাংকের স্প্রেড ঋণাত্মক ২ দশমিক ৩৬ শতাংশ। আলোচিত সময়ে ব্যাংকের আমানতের গড় ছিল ৬ দশমিক শূন্য ৬ শতাংশ। ঋণ বিতরণের গড় ছিল ৩ দশমিক ৭০ শতাংশ। আমানতের চেয়ে ঋণে কম সুদহার হওয়াতে স্প্রেড ঋণাত্মক অবস্থায় দাঁড়িয়েছে। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল’র স্প্রেড ঋণাত্মক ছিল ১ দশমিক ২৫ শতাংশ। জুনে এ ব্যাংকটির আমানতের গড় সুদহার ছিল ৬ দশমকি ১২ শতাংশ আর ঋণের গড় সুদ ছিল ৪ দশমকি ৮৭ শতাংশ।

    আলোচিত সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর আমানত ও ঋণের গড় ব্যবধান ছিল ১ দশমিক ২০ শতাংশ। দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর গড় ব্যবধান ছিল ৬ দশমিক ৬০ শতাংশ। এ ব্যাংকগুলোর আমানত ও ঋণের স্প্রেড বেশি হওয়ার কারণ এ ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার বেশি ছিল আর আমানতের গড় সুদহার ছিল কম।

    জুন মাসে বিদেশি ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ১ দশমিক ১৭ শতাংশ, ঋণে ছিল ৭ দশমিক ৫৭ শতাংশ। এসময়ে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান আমানত ও ঋণের স্প্রেড ঋণাত্মক ছিল ২ দশমিক ৬৪ শতাংশ। এ ব্যাংকটি গড়ে আমানত নিয়েছে ২ দশমিক ৬৫ শতাংশে আর গড় ঋণ বিতরণ করেছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশে।

    জুনে দেশের বেসরকারি ব্যাংকগুলোর গড় স্প্রেড হয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ পয়েন্ট। বেসরকারি ব্যাংকের ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ পয়েন্ট। আমানতের গড় সুদহার ছিল ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের স্প্রেড ঋণাত্মক দাঁড়িয়েছে। জুনে আইসিবি ইসলামিক ব্যাংকের ঋণাত্মক ২ দশমিক ৪৫ শতাংশ, পদ্মা ব্যাংকের ঋণাত্মক ৪ দশমিক ৫৩ শতাংশ ও বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণাত্মক শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ।

    অকা/ব্যাংখা/সকাল, ০৯ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংকগুলোর ঋণ ও আমানতের গড় সুদহার বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.