Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যিক লেনদেন ভাটা

    জুন ১০, ২০২৪ ৫:০৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২৩ সালে ব্যাংকগুলোর মাধ্যমে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন ভাটা ছিল। গত বছর রাষ্ট্রায়ত্ত, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি, রফতানি ও রেমিট্যান্স লেনদেন প্রবাহ অনেক কমেছে। তবে এ সময় বিশেষায়িত ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যিক লেনদেন আগের তুলনায় বেড়েছে।

    খাতসংশ্লিষ্টরা জানান, আমদানিতে কড়াকড়ি করার কারণে ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যিক লেনদেনে প্রভাব পড়েছে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ কমা এবং কোম্পানিগুলোর ঋণ কমে যাওয়ার প্রভাবেও লেনদেন কমেছে।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মাধ্যমে ২০২৩ সালে দুই লাখ ২৪ হাজার ৬৩০ কোটি টাকার বৈদেশিক বাণিজ্যিক লেনদেন হয়, যা ২০২২ সালের তুলনায় ১৫ দশমিক ২ শতাংশ কম। ওই বছরে লেনদেনের পরিমাণ ছিল ২ লাখ ৬৮ হাজার ৮৪০ কোটি টাকা।

    এ সময় ব্যাংকগুলোর রফতানি, আমদানি ও রেমিট্যান্স প্রতিটা ক্ষেত্রে লেনদেন কমে। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মাধ্যমে রফতানি, আমদানি এবং রেমিট্যান্স লেনদেন হয় যথাক্রমে ৫০ হাজার ১০০ কোটি, এক লাখ ৭৮ হাজার ৭৬০ কোটি এবং ৩৫ হাজার ৯৮০ কোটি টাকা। ২০২৩ সালে তা কমে হয় যথাক্রমে ৩৭ হাজার ৯৬০ কোটি, এক লাখ ৫৫ হাজার ৩০ কোটি এবং ৩১ হাজার ৬৪০ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এসব ব্যাংকের মাধ্যমে রপ্তানি ২৪ দশমিক ২ শতাংশ, আমদানি ১৩ দশমিক ৩ শতাংশ এবং রেমিট্যান্স ১২ শতাংশ কমেছে।

    গত বছর ব্যাংকগুলোর আমানত সংগ্রহ চেয়ে ঋণ বিতরণ বেশি ছিল। তথ্যমতে, গত বছর আমানত বেড়েছে ৭ দশমিক ১৩ শতাংশ। আর ঋণ বিতরণ বেড়েছে ১২ দশমিক ৫ শতাংশ।

    বেসরকারি খাতের ব্যাংকগুলোয় ২০২৩ সালে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন কমেছে ১ দশমিক ৪ শতাংশ। গত বছর এসব ব্যাংকে বৈদেশিক বাণিজ্যিক লেনদেন হয় ১৩ লাখ তিন হাজার ৭৩০ কোটি টাকা। গত বছর এসব ব্যাংকের মাধ্যমে রফতানি ও আমদানির লেনদেন কমলেও রেমিট্যান্স লেনদেন বেড়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে রফতানি ৫ দশমিক ২ শতাংশ কমে চার লাখ ৬৬ হাজার ৬৬০ কোটি টাকায় দাঁড়ায়। একই সময় আমদানি আগের বছরের তুলনায় দুই শতাংশ কমে পাঁচ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকায় দাঁড়ায়। তবে রেমিট্যান্স আগের বছরের তুলনায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়ে হয় দুই লাখ ৪১ হাজার ৮০ কোটি টাকা।

    গত বছর বেসরকারি খাতের ব্যাংকগুলোরও আমানতের চেয়ে ঋণ বিতরণ বেশি ছিল। ২০২৩ সালে ব্যাংকগুলোর আমানত সংগ্রহ বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আর ঋণ বিতরণ হয়েছে ৯ দশমিক ১ শতাংশ।

    এদিকে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমেও গত বছর বৈদেশিক বাণিজ্যিক লেনদেন কমেছে। ২০২৩ সালে আগের বছরের তুলনায় লেনদেন প্রায় ৯ দশমিক ৩১ শতাংশ কমে হয় দুই লাখ ৫৮ হাজার ৪৪৫ কোটি টাকা। তথ্য বলছে, গত বছর এসব ব্যাংকের মাধ্যমে রফতানি, আমদানি ও রেমিট্যান্স প্রবাহ কমেছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আমদানি কমেছে ১ দশমিক ২৮ শতাংশ, রফতানি ১২ দশমিক ৬৪ শতাংশ এবং রেমিট্যান্স ৪ দশমিক ৪৭ শতাংশ।

    অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলো গত বছর বৈদেশিক বাণিজ্যিক লেনদেন ভালো করেছে। ২০২৩ সালে তার আগের বছরের তুলনায় এসব ব্যাংকে বৈদেশিক লেনদেন বেড়েছে প্রায় ১১৫ দশমিক ৭ ২শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ হাজার ২০ কোটি টাকার বৈদেশিক বাণিজ্যিক লেনদেন হয়। ২০২২ সালে এর পরিমাণ ছিল সাত হাজার ৮৯০ কোটি টাকা।

    গত বছর এসব ব্যাংকের মাধ্যমে রফতানি লেনদেন বেড়েছে প্রায় ১৪ দশমিক ৯ শতাংশ এবং রেমিট্যান্স বেড়েছে ১২৯ দশমিক ৬ শতাংশ। বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের পাশাপাশি ব্যাংকগুলোর গত বছর আমানত ও ঋণের প্রবৃদ্ধি ভালো হয়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আমানত বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। আর ঋণে প্রবৃদ্ধি হয় ৬ দশমিক ৭ শতাংশ।

    জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের কড়াকড়ির কারণে সার্বিক আমদানি অনেক কমেছে। এক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি ও মেশিনারিজ আমদানি তেমন হয়নি। পাশাপাশি বিদেশি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিদেশি বিনিয়োগ এবং বায়ার্স ক্রেডিট কমেছে। অন্যদিকে কোম্পানিগুলো বিদেশি ঋণও কমিয়ে দিয়েছে। সবমিলিয়ে ব্যাংকগুলোর বৈদেশিক বাণিজ্যে প্রভাব পড়েছে। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/১০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.