Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা দরকার

    মার্চ ২, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণUpdated:মার্চ ২, ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সাম্প্রতিক সময়ে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলছে। ইতিমধ্যে কেন্দ্রীয় তদারকি সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক বেশকিছু পদক্ষেপও নিয়েছে। এসব সংস্কার কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখলেও ব্যাংক খাতের উদ্যোক্তা এবং শীর্ষ নির্বাহীরা বলছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করা দরকার। আবার অনেকে বলছেন যে কোনো সংস্কার কার্যক্রম গ্রহণ করার আগে তাদের সঙ্গে আলোচনা করা উচিত। কারণ এসব সংস্কার কার্যক্রম তারাই বাস্তবায়ন করবেন। সংশ্লিষ্ট খাতে নীতিমালা বা পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাদের কথাগুলো শোনা জরুরি বলে মনে করছেন তারা।
    উল্লেখ্য, বর্তমানে দেশের বাণিজ্যিক খাতের বেশকিছু ব্যাংক নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে সুশাসনের অভাব, অতিমাত্রায় খেলাপি ঋণ, পরিপালন নীতি পালনে অনীহা, তারল্য সংকট, ত্রুটিপূর্ণ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, রাজনৈতিক প্রভাব, ডিজিটাল ট্রান্সফরমেশনে পিছিয়ে থাকা ইত্যাদি। বিশ্লেষদের মতে, চ্যালেঞ্জগুলো পুরোপুরিভাবে দূর করা সম্ভব না হলেও এগুলো অনেকাংশে কমিয়ে এনে ব্যাংকিং খাতকে গতিশীল করা সম্ভব। এর জন্য নিতে হবে কিছু কার্যকরী উদ্যোগ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি) এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার ইত্তেফাককে বলেছেন, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ বা নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হোক। কারণ আমরা তো স্টেকহোল্ডার, দিনশেষে আমাদেরকেই এসব নীতির বাস্তবায়ন করতে হবে। সবাইকে ডাকা সম্ভব না হলেও যারা এ খাতটি রিপ্রেজেন্ট করেন তাদেরকে ডাকা যায়। তাহলে আমাদের কোনো অভিযোগ থাকে না। তিনি বলেন, দেখা গেল আমাদের যুক্ত না করে এমন পদক্ষেপ নেওয়া হলো যা বাস্তবায়ন করা আমাদের জন্য কষ্টকর। সেজন্য যে কোনো নীতিমালা বা পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আমাদের কথাগুলো শোনা জরুরি বলে মনে করি।
    বেসরকারি খাতের শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে বলেন, সরকারি ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে অর্থ মন্ত্রণালয়। এখানে চেয়ারম্যান, পরিচালক নিয়োগ করে তারা। এসব ব্যাংক যদি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে না আসে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা আসবে না। তার মতে, আর্থিক খাত, ইনস্যুরেন্স কোম্পানি ও ননব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসহ সব প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে পূর্ণ এখতিয়ার দেওয়া হোক। তিনি বলেন, এসব করতে গেলে একটি ব্যাংকিং কমিশন গঠন করতে হবে। তবে তাতেও ভালো ফল পাওয়া যাবে না, যদি এই কমিশনকে ক্ষমতা না দেওয়া হয়।
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা যদি যথাযথ হয়, তাহলে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশ ব্যাংকের নিয়মিত নিরীক্ষা ও তদারকির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দ্রুত শনাক্ত করতে হবে। খেলাপি ঋণের তথ্য গোপন করা বা ভুল আর্থিক বিবরণী প্রকাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এছাড়া তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে দুই ধাপে পদক্ষেপ নিতে হবে- স্বল্পমেয়াদি সমাধান এবং দীর্ঘমেয়াদি সংস্কার। স্বল্পমেয়াদি পদক্ষেপ হিসেবে সংকটে পড়া ব্যাংকগুলোকে স্বল্প সুদে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে তারল্য সহায়তা দেওয়া যেতে পারে।
    ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, টেকসই ও শক্তিশালী ব্যাংকিং ও আর্থিক খাত তৈরিতে বাংলাদেশ ব্যাংকের বড় দায়িত্ব আছে। বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট নীতিমালা ও নির্দেশিকা থাকার পরও বিগত বছরগুলোতে অনেক ব্যাংকই রাজনৈতিক প্রভাবের আশ্রয় নিয়ে এসব নীতিমালা অগ্রাহ্য করে গেছে। ফলে, আর্থিক খাতে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তখন খেলাপি ঋণ হয়েছে লাগামহীন। তার মতে, এই বিশৃঙ্খলা এখন থেমেছে। উন্নতির পথে যাচ্ছে ব্যাংকিং খাত। তিনি বলেন, অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংক কিছু বিষয়ে পরিবর্তন আনতে পারে। যে কোনো নীতিমালা প্রণয়ন এবং আর্থিক খাত নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই খাত-সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ নেওয়া প্রয়োজন।
    জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় আইন, গাইডলাইন এবং যথাযথ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করতে হবে। ব্যাংক খাতের ওপর বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন, গাইডেন্স এবং তদারকি বাড়াতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকেও দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। ব্যাংক সেক্টরের উন্নয়নের স্বার্থেই বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী করতে হবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ০২মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.