Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকে খেলাপি ঋণ পুনঃতপশিল বেড়েছে

    মার্চ ১৬, ২০২৩ ৪:৪৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শর্ত শিথিলের পর ব্যাংকে খেলাপি ঋণ পুনঃতপশিল ব্যাপকভাবে বেড়েছে। গত বছরের শেষ তিন মাসে পুনঃতপশিল করা হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা, যা এর আগের এক বছরের সমান। বড় অঙ্কের পুনঃতপশিলের ফলে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ১৩ হাজার ৭৪০ কোটি টাকা কমে ১ লাখ ২০ হাজার ৬৫৭ কোটি টাকা হয়েছে।

    ডলার সংকটের এ সময়ে আইএমএফ থেকে সরকার যে ঋণ নিচ্ছে, তার অন্যতম শর্ত খেলাপি ঋণ কমাতে হবে। তবে আদায়ে কঠোরতার পরিবর্তে পুনঃতপশিলের শর্ত শিথিল করে বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমানোর চেষ্টা করছে। এ ধরনের উদ্যোগ আগেও বিভিন্ন সময়ে নেওয়া হয়। এতে সাময়িকভাবে কিছু ঋণ আদায় হলেও পরে খেলাপি হওয়ার প্রবণতা বেড়েছে।  

    বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আলোকে অনেক আগে থেকেই খেলাপি ঋণ পুনঃতপশিল করতে পারে ব্যাংকগুলো। তবে শর্ত শিথিল করে গত ১৮ জুলাই নতুন নীতিমালা জারি করা হয়। নতুন নীতিমালায় ডাউন পেমেন্টের হার কমিয়ে বকেয়ার আড়াই থেকে ৩ শতাংশ করা হয়েছে। আগে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিতে হতো। আবার আগে কোনো ঋণ একবারে সর্বোচ্চ তিন বছরের জন্য পুনঃতপশিল করা যেত। এখন ৫০০ কোটি টাকার বেশি ঋণ প্রথম দুই দফা ৮ বছর করে ১৬ বছর, তৃতীয় দফায় ৭ বছর এবং চতুর্থ দফায় ৬ বছরের জন্য পুনঃতপশিল করা যাবে। এভাবে পুনঃতপশিলের পর নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে ‘সমঝোতার অঙ্ক’ জমা দেওয়ার শর্তও শিথিল করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষ তিন মাসে মূলত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালার আলোকে ঋণ পুনঃতপশিল হয়েছে। অক্টোবর-ডিসেম্বর সময়ে পুনঃতপশিল হয়েছে ১৭ হাজার ৭৬৮ কোটি টাকা। এর বিপরীতে ১ হাজার ৮৯৮ কোটি টাকা সুদ মওকুফ করেছে ব্যাংকগুলো। এর আগের তিন মাসে ৫ হাজার ৫৫১ কোটি টাকা পুনঃতপসিল করা হয়, যার  বিপরীতে সুদ মওকুফের পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা। আর গত বছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে ৬ হাজার ৯৭৬ কোটি টাকা পুনঃতপশিল করা হয়। এর বিপরীতে সুদ মওকুফ করা হয় ১ হাজার ৫১ কোটি টাকা।

    করোনার কারণে ২০২০ সালে কোনো ঋণগ্রহীতা কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তাঁকে খেলাপি করা হয়নি। আর ২০২১ সালে যে পরিমাণ পরিশোধ করার কথা ১৫ শতাংশ দিলেও খেলাপিমুক্ত থাকা গেছে। গত বছর কিস্তির ৫০ শতাংশ দিলে খেলাপি করা হয়নি। তবে এর আগে ২০১৯ সালে মাত্র ২ শতাংশ ডাউন পেমন্ট দিয়ে ১২ বছরের জন্য ঋণ পুনঃতপশিলের সুযোগ দেওয়া হয়। ওই বছর ৫২ হাজার কোটি টাকার বেশি ঋণ পুনঃতপশিল হয়। তার আগে বিশেষ সুবিধায় পুনর্গঠন বা পুনঃতপশিল করা হয়েছে। গত দশ বছরে প্রায় ২ লাখ ২০ হাজার কোটি টাকার ঋণ নিয়মিত করা হয়েছে।

    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন বলেন, খেলাপি ঋণ কমাতে বছরের পর বছর শিথিলতা দেখানো হয়েছে। এতে কোনো কাজ হয়নি। এর আগে যারাই বিশেষ সুবিধায় ঋণ পুনঃতপশিল বা  পুনর্গঠন সুবিধা নিয়েছে, পরবর্তী সময়ে বেশিরভাগ ক্ষেত্রে তাঁদের ঋণ আবার খেলাপি হয়েছে। ফলে এখন কঠোর হওয়ার সময় এসেছে। আইএমএফের ঋণ কর্মসূচির কারণে এখনই কঠোর হওয়ার উপযুক্ত সময়। কেননা, তাঁরা চলতি বছরের মধ্যে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ও নতুন কর আইন পাস করে আগামী বছর থেকে বাস্তবায়নের শর্ত দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে হঠাৎ জিনিসের দর বৃদ্ধির পেছনে ঋণ কুক্ষিগত হওয়া একটি বড় কারণ। কেননা একই গোষ্ঠীর কাছে বছরের পর বছর ঋণ আটকে থাকায় নতুন ব্যবসায়য়ীরা সামনে আসতে পারছেন না। ফলে তাঁরা রাতারাতি জিনিসের দর বাড়িয়ে দিচ্ছেন। এ অবস্থার উন্নতি করতে হলে অবশ্যই কঠোর হতে হবে।

    ডলার সংকট কাটাতে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের প্রথম কিস্তি পেয়েছে বাংলাদেশ। আরও ৬ কিস্তিতে বাকি অর্থ ছাড় হবে। প্রতি পর্যায়ে বিভিন্ন শর্ত পরিপালন দেখে ঋণ ছাড় করবে সংস্থাটি। আইএমএফ ঋণের অন্যতম শর্ত রাষ্ট্রীয় ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১০ শতাংশের নিচে এবং বেসরকারি ব্যাংকের ৫ শতাংশের নিচে নামাতে হবে।

    অকা/ব্যাংখা/সকাল, ১৬ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ব্যাংকে খেলাপি ঋণ পুনঃতপশিল বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.