Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকে টাকা রাখার খরচ বাড়তে পারে

    মে ৩১, ২০২৪ ৪:০৪ পূর্বাহ্ণUpdated:মে ৩১, ২০২৪ ৪:০৪ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ব্যাংকে টাকা রাখার খরচ আগামী বছর আরও বাড়তে যাচ্ছে। ২০২২ সালের পর ফের আগামী ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকে জমা থাকা টাকার ওপর এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

    অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই খরচ সর্বোচ্চ ৬৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এর আগে ২০২১-২২ অর্থবছরে ব্যাংকে টাকা জমা রাখার ওপর শুল্ক বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    যদিও এনবিআরের এমন উদ্যোগের সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এ কারণে ব্যাংকে টাকা জমা রাখার প্রবণতা কমে যেতে পারে। রাজস্ব বাড়ানোর জন্য মরিয়া হয়ে এমন পদক্ষেপ নিয়ে এসব খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত যৌক্তিক হবে না বলে মন্তব্য করছেন তারা।

    অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাংকে থাকা ব্যালেন্সের ওপর বিদ্যমান এক্সাইজ ডিউটির পরিমাণে পরিবর্তন আনা হতে পারে।

    যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক বছরে ব্যাংকে থাকা ব্যালেন্সের ওপর নির্দিষ্ট হারে এই টাকা কর্তন করা হয়, যা এক্সাইজ ডিউটি নামে পরিচিত। এমনকি, কোনো কোনো ব্যক্তি ঋণ নিতে গেলেও তার অ্যাকাউন্টে ওই ঋণের অর্থ জমা হলে, তাকেও এই শুল্ক দিতে হয়।

    বর্তমানে এক বছরের মধ্যে যেকোনো সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এক লাখ টাকা জমা টাকার ওপর কোনো আবগারি শুল্ক দিতে হয় না। এক লাখ টাকা থেকে ৫ লাখ পর্যন্ত স্থিতির ওপর ১৫০ টাকা দিতে হয়, যা আগামী বাজেটে ২০০ টাকা হতে পারে বলে বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ওপর বিদ্যমান শুল্ক ৫০০ টাকা থেকে বেড়ে ৬০০ টাকা হতে পারে।

    ১০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্থিতির ওপর বর্তমানে ৩,০০০ টাকা দিতে হয়। এই রেঞ্জকে দুটি ভাগে ভাগ করা হতে পারে। প্রথম ভাগে ১০  লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত রেঞ্জকে অপরিবর্তিত রেখে ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকার ওপর ৩,০০০ টাকা থকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হতে পারে। অর্থাৎ, এই রেঞ্জের মধ্যে এক বছরে ব্যাংকে কারো টাকা থাকলে তার শুল্ক বাড়তে যাচ্ছে প্রায় ৬৭ শতাংশ।

    বর্তমানে বছরে যেকোনো সময়ে কোনো ব্যাংক হিসাবে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে স্থিতি থাকলে তার ওপর এক্সাইজ ডিউটির পরিমাণ ১৫,০০০ টাকা। এই শ্রেণির ব্যাংক হিসাবধারীদের দুটি ভাগে ভাগ করা করা হতে পারে। ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকার হিসাবধারীদের অপরিবর্তিত রেখে ২ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত রেঞ্জের হিসাবধারীদের ওপর তা বাড়িয়ে ২০,০০০ টাকা করা হতে পারে।

    আর ৫ কোটি টাকার উপরে জমা থাকা অর্থের ওপর বিদ্যমান ৫০,০০০  টাকার এক্সাইজ ডিউটি অপরিবর্তিত রাখা হতে পারে বলে জানিয়েছে সূত্র।

    এদিকে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তুলনামূলক যাদের অল্প পরিমাণ টাকা ব্যাংকে থাকে, এভাবে ট্যাক্স (এক্সাইজ ডিউটি) বেড়ে গেলে তো তারা সরকারকে কিছু বলতে পারে না। আমাদের সাথে হৈ চৈ করে। এসব কারণে একাংশের মধ্যে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা দেখা যায়।

    বর্তমানে তারল্য সংকট রয়েছে। এমন সময়ে এভাবে শুল্ক বেড়ে যাওয়ার কারণে মানুষের টাকা তুলে নেওয়ার প্রবণতা এতে নতুন মাত্রা যুক্ত করতে পারে।

    তিনি আরও বলেন, সরকারের উচিত অন্যান্য খাত থেকে, বিশেষত যারা করের বাইরে– রিফর্ম আনার মাধ্যমে সেখানে নজর দেওয়া। তা না করে বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়ানো যৌক্তিক হবে না। কেননা এমনিতেই মানুষ উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করছে, যোগ করেন তিনি।

    সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া যৌক্তিক নয় এবং এ ধরনের সিদ্ধান্ত আসলে তা ব্যাংকে সঞ্চয়ের ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এনবিআরের সাবেক সদস্য ড. সৈয়দ মো. আমিনুল করিম।

    তিনি বলেন, বর্তমানে বিভিন্ন কারণে মানুষ ব্যাংকে টাকা জমা রাখা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, অনেকে রাখতে চাচ্ছেন না। এমন পরিস্থিতিতে এক্সাইজ ডিউটি বাড়ানো হলে তা ব্যাংকে সঞ্চয়ের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে।

    তিনি বলেন, এমনিতেই বর্তমান রেট বেশি। নতুন করে এ সিদ্ধান্ত নিলে ব্যবসায়ের খরচও বাড়বে। কেননা ব্যবসায়ের কারণেই অনেকের প্রচুর ট্রানজেকশন করতে হয়।

    এনবিআরের ট্যাক্স পলিসির সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, যখন বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়, তখন এ ধরনের সহজ আদায়ের সোর্স হিসেবে শুল্ক বাড়িয়ে দেওয়া হয়। এবারও তাই হচ্ছে। এটি অর্থনীতিতে ক্ষত তৈরি করবে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে ব্যাংক হিসাবধারীর সংখ্যা ১৫ কোটি ৩৫ লাখ। এরমধ্যে যারা এক্সাইজ ডিউটির আওতায় আসবে, অর্থাৎ ২ লাখ টাকার উপরে হিসাবধারীর সংখ্যা প্রায় ৯৯ লাখ। আর এক কোটির উপর হিসাবধারীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার। ●

    অকা/ব্যাংখা/সৈই/দুপুর/৩০ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.