Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ভর করে সূচকের উন্নতি

    অক্টোবর ১, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পুঁজি বাজারে শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি পূর্ববর্তী শেষ কর্মদিবস ছিল ৩০ সেপ্টেম্বর। আর এই দিনে সূচক ও লেনদেনের উন্নতি ঘটেছে পুঁজি বাজারে। তবে ৩০ সেপ্টেম্বর বাজারগুলোর ইতিবাচক আচরণের পেছনে ছিল ব্যাংকিং খাতের দুর্বল কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধি। টানা দু’দিন তালিকাভুক্ত দুর্বল ব্যাংকগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যায়। গতকাল দুই পুঁজিবাজারেই মূল্যবৃদ্ধিতে শীর্ষ কোম্পানিগুলোর প্রথমেই ছিল এসব ব্যাংকের অবস্থান।

    ৩০ সেপ্টেম্বর লেনদেনের শুরুতেই দুই পুঁজি বাজার সূচক ছিল বেশ ঊর্ধ্বমুখী। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর বেশির ভাগই চলে আসে মূল্যবৃদ্ধির তালিকায়। কিন্তু লেনদেনের বিভিন্ন পর্যায়ে অন্যান্য খাত কিছুটা বিক্রয়চাপের শিকার হলেও ব্যতিক্রম ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ দু’টি খাতের কোম্পানিগুলোর মধ্যে বিশেষ করে দুর্বল ভিত্তিরগুলোই ছিল মূলত বিনিয়োগকারীদের টার্গেট। লেনদেন-পরবর্তী বাজার বিশ্লেষণে দেখা যায় এ দুই খাতের সবচেয়ে দুর্বল কোম্পানিগুলোর প্রায় সব ক’টি ৩০ সেপ্টেম্বর দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ অবস্থান ধরে রেখেছে। এর আগে ২৮ সেপ্টেম্বর কয়েকটি ব্যাংক দিনের মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এলেও গতকাল প্রায় সবগুলোই এ তালিকায় ছিল। এর বাইরে এ দুই খাতের অন্য কোম্পানিগুলোরও কমবেশি মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যায় যা দিনশেষে বাজার সূচকের উন্নতি ধরে রাখতে সহায়ক ছিল।

    ব্যাংকিং খাতের মূল্যবৃদ্ধির এ দিনে হোঁচট খেয়েছে গত কিছু দিন ধরে টানা মূল্যবৃদ্ধি ঘটতে থাকা জি কিউ বলপেন। ৩০ সেপ্টেম্বর ডিএসইর সর্বোচ্চ দরপতনের শিকার ছিল এটি। মৌলভিত্তিতে পিছিয়ে থাকার পরও শুধুমাত্র স্বল্পমূলধনকে পুঁজি করে বেশ কিছুদিন ধরে কোম্পানিটির শেয়ারদর বেড়েই চলছিল যা সাধারণ বিনিয়োগকারীদের ব্যাপক বিরক্তির কারণ ছিল। অথচ নিয়ন্ত্রক সংস্থা বা পুঁজি বাজার কর্তৃপক্ষ কোম্পানিটির শেয়ারের অযৌক্তিক এ মূল্যবৃদ্ধিতে কোনো ব্যবস্থা নিচ্ছিল না। জুলাইয়ে যে কোম্পানির শেয়ারের দর ছিল ১৫০ টাকার আশপাশে সেখানে ২৮ সেপ্টেম্বর শেয়ারটির দর উঠে যায় ৬০০ টাকায়।

    সে হিসেবে দুই মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় চার গুণ। অথচ এ সময় ডিএসই কর্তৃপক্ষ কোম্পানির কাছে মূল্য সংবেদনশীল কোনো তথ্য আছে কিনা জানতে চেয়েই কর্তব্য শেষ করেছে। কোম্পানির প্রকৃত অবস্থা জানার কোনো উদ্যোগ নেয়নি।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ সেপ্টেম্বর ২৬ দশমিক ০১ পয়েন্ট উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। পাঁচ হাজার ৩৮৯ দশমিক ৭৭ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি দিন শেষে পৌঁছে যায় পাঁচ হাজার ৪১৫ দশমিক ৭৮ পয়েন্টে। সকালে ঊর্ধ্বমুখী হওয়া সূচকটি দুপুর ১২টার পর পৌঁছে যায় পাঁচ হাজার ৪৩৮ পয়েন্টে। এ পর্যায়ে ডিএসই সূচকের উন্নতি ঘটে ৪৮ পয়েন্ট। তবে এখান থেকে বিক্রয়চাপের মুখে পড়ে বাজারটি। এ সময় ব্যাংক ছাড়া অন্যান্য খাতের কোম্পানিগুলো দর হারায়। দিনের বাকি সময় এ চাপ অব্যাহত থাকলে বৃদ্ধি পাওয়া সূচকটির একটি অংশ হারায়। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ২ দশমিক ৭৯ পয়েন্ট অবনতির শিকার হলেও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে ৮ দশমিক ১৮ পয়েন্ট।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০ দশমিক ৩৯ পয়েন্ট বৃদ্ধি পায়। ডিএসইর মতো এখানেও সিএসই -৩০ সূচকটি ২৭ দশমিক ৮৯ পয়েন্ট হারায়। কিন্তু বিশেষায়িত অপর সূচক সিএসসিএক্স এ সময় ১৬ দশমিক ৯১ পয়েন্ট বৃদ্ধি পায়।

    সূচকের পাশাপাশি গতকাল উন্নতি ঘটে দুই পুঁজি বাজারের লেনদেনে। ঢাকা শেয়ার বাজার ৬৯৬ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ৯৭ কোটি টাকা বেশি। সোমবার ডিএসই্র লেনদেন ছিল ৫৯৯ কোটি টাকা। অপর দিকে চট্টগ্রাম শেয়ার বাজারে ১২ কোটি টাকা থেকে ১৬ কোটি টাকায় পৌঁছে লেনদেন।

    ৩০ সেপ্টেম্বর ডিএসইর লেনদেনের শীর্ষস্থানটি দখলে নেয় সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস। ২৫ কোটি ৮৬ লাখ টাকায় কোম্পানিটির আট লাখ ৭৪ হাজার শেয়ার হাতবদল হয় ৩০ সেপ্টেম্বর। ২৫ কোটি ৪৪ লাখ টাকায় ৬০ লাখ ২৭ হাজার শেয়ার বেচাকেনা করে সামিট অ্যালাইয়ান্স পোর্ট ছিল দ্বিতীয় স্থানে। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে রুপালি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সিভিও পেট্রো সিনথেটিকস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ডমিনেজ স্টিলস, কে অ্যান্ড কিউ ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং।

    ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষে উঠে আসে সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংকিং খাতের কোম্পানিটির মূল্যবৃদ্ধির হার ছিল ১০ শতাংশ। ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটা বিডি ল্যাম্প উঠে আসে দ্বিতীয় স্থানে। এ ছাড়া মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকার অন্যগুলো ছিল যথাক্রমে এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, স্ট্যাডার্ড ব্যাংক, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, রুপালি লাইফ ইন্স্যুরেন্স ও রহিমা ফুড।

    দিনের দরপতনের শীর্ষে ছিল জিকিউ বলপেন। ৭ দশমিক ১০ শতাংশ দর হারায় কোম্পানিটি। আগের দিন ৬০০ টাকায় লেনদেন হওয়া কোম্পানিটির শেয়ারদর ৩০ সেপ্টেম্বর নেমে আসে ৫৫৬ টাকায়। এ ছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ৩৯, প্রাইম টেক্সটাইলস ৪ দশমিক ২৮, এপেক্স ফুড ৪ দশমিক ০৯, নুরানি টেক্সটাইলস ৪ দশমিক ০১, সিঅ্যান্ডএ টেক্সটাইলস ৩ দশমিক ৩৩ , তাল্লু স্পিনিং ৩ দশমিক ১৭, ইনফরমেশন সিস্টেমস নেটওয়ার্ক ৩ দশমিক ১৫, জেনেক্স ইনফোসিস ২ দশমিক ৯২ ও ফিনিক্স ইন্স্যুরেন্স ২ দশমিক ৮১ শতাংশ দর হারায়। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.