ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বনামধন্য ব্রোকারেজ হাউজ আর.এন. ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাদিম।

গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে ডিবিএর পরিচালক শরীফ আনোয়ার হোসেন পদত্যাগ করলে তার পদটি শূন্য হয়ে পড়ে। এরপর গত ১২ জানুয়ারী ২০২২ তারিখে অনুষ্ঠিত ডিবিএর ৮৯তম পর্ষদ সভায় শূন্য পদে একজন পরিচালক মনোনয়নের উপর আলোচনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে পর্ষদ সর্বসম্মতিক্রমে মোঃ নাদিমকে পর্ষদের চলতি মেয়াদের জন্য ডিবিএর পরিচালক পদে মনোনয়ন দেয়।

জনাব নাদিম একজন স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত তরুণ ব্যবসায়ি। গত দুই যুগেরও বেশী সময় ধরে তিনি স্টক মার্কেটের সাঙ্গে সম্পৃক্ত থেকে এর সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নানাভাবে অবদান রেখে আসছেন। স্টক মার্কেটের বাইরেও তার অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি একজন প্রতিশ্রুতিশীল সমাজকর্মী। খবর বিজ্ঞপ্তির

অ/খবি/সকাল, ১ ফেব্রুয়ারি, ২০২২

সর্বশেষ হালনাগাদ 4 years আগে

Leave A Reply

Exit mobile version