Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভারত থেকে পাথর আমদানি কমেছে

    নভেম্বর ২, ২০২৪ ৭:১০ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে। ফলে পাথরের চাহিদাও কমে গেছে। এ কারণে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে পাথর আমদানির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত অর্থ বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে ১ লাখ ২৬ হাজার টন আমদানি কমেছে।

    সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, আমদানি মূল্যের তুলনায় দেশের বাজারে দাম কমে যাওয়ায় তারা পাথর আমদানি কমিয়ে দিয়েছেন। এমনকি লোকসান এড়াতে অনেক ব্যবসায়ী পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন।

    ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ জানায়, ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ বন্দর দিয়ে ২ লাখ ২৬ হাজার ৩৯৫ টন পাথর আমদানি করা হয়েছিল। যার আমদানি মূল্য ৪৫ কোটি ৮০ লাখ টাকা। এর আগে গত অর্থ বছরের একই সময়ে পাথর আমদানি হয়েছিল ৩ লাখ ৫২ হাজার ৮৮৪ টন, যার আমদানি মূল্য ছিল ৫৯ কোটি ৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে এ বন্দর দিয়ে পাথর আমদানি কমেছে ১ লাখ ২৬ হাজার ৪৮৯ টন।

    ভোমরা স্থলবন্দরের পাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রোহিত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রামকৃষ্ণ চক্রবর্তী জানান, সারা বছরই তার প্রতিষ্ঠান বিপুল পরিমাণ পাথর আমদানি করে থাকে। নির্মাণকাজে ব্যবহৃত ব্রোকেল স্টোন বা কালো পাথর ভারতের ঝাড়খণ্ড থেকে আমদানি করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। কিন্তু সাম্প্রতিককালে পাথর আমদানি করে ব্যাপক লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

    তিনি বলেন, ‘ভারত থেকে প্রতি টন পাথর আমদানিতে বর্তমানে ৪ হাজার ১০০ টাকা ব্যয় হয়, যা দেশের সরবরাহকারীদের কাছে সর্বোচ্চ ৩ হাজার ৯০০ টাকা থেকে ৪ হাজার টাকা মূল্যে বিক্রি হচ্ছে। ফলে প্রতি টন পাথরে লোকসান হচ্ছে ১৫০-২০০ টাকা।’

    দেশে পাথরের মূল্য কমে যাওয়া প্রসঙ্গে এ আমদানিকারক জানান, সরকারি বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ স্থবির হয়ে আছে। ফলে পাথরের চাহিদা কমে গিয়ে দামও নিম্নমুখী হতে শুরু করেছে। এ অবস্থায় আপাতত পাথর আমদানি বন্ধ রেখেছেন বলেও জানান তিনি।

    ভোমরা স্থলবন্দরের পাথর আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বিএম করপোরেশনের স্বত্বাধিকারী ও ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আব্দুল গফুর জানান, এ বন্দর দিয়ে যত ধরনের পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বেশি আসে পাথর। দেশের বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ভোমরা থেকে পাথর ক্রয় করে থাকে।

    তিনি বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ১৫০-১৬০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভারত থেকে পাথর আমদানি করে। কিন্তু বর্তমানে চাহিদা অনেক কমে গেছে। ফলে আমদানিও অনেকাংশে কমে গেছে।’ তবে আগামী শীত মৌসুমে আবারো পাথর আমদানি বাড়বে বলে আশা করছেন এ আমদানিকারক।

    সাতক্ষীরা সদরের প্রথম শ্রেণীর ঠিকাদার আব্দুল আলিম ও শেখ মাসুদ হোসেন জানান, বর্ষা মৌসুম ও দেশের বর্তমান পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়েছে। ফলে পাথরের চাহিদা কমে গিয়ে আমদানি নিম্নমুখী হয়েছে। ●

    অকা/আখা/ফর/দুপুর/২ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অনিয়মে ধসে পড়া আর্থিক খাত
    ৯টি এনবিএফআই প্রাথমিকভাবে বন্ধের সিদ্ধান্ত

    দুর্বল লিজিং কোম্পানি বন্ধে সরকারের সাহসী পদক্ষেপে আর্থিক খাতে সংস্কারের নতুন বার্তা

    পাঁচ খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি ব্যবসায়ীদের

    অক্টোবরের প্রথম সাতদিনে প্রবাসী আয় ৮৪৪২ কোটি টাকা

    স্বল্পসুদে ঋণে স্বস্তির শ্বাস নিয়েছেন কৃষকরা

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.