দুবাই প্রতিনিধি>
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার এবং বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাইয়ের স্থানীয় কস্তুরি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় আমিরাতে অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সিনিয়র সহ-সভাপতি মুরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পারস্পরিক ঐক্য এবং স্থানীয় আইন-কানুনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।
বক্তারা বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমিরাতের প্রচলিত আইন-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। একই সাথে বর্তমানে চলমান প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কার্যকর কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির জন্য জোর দাবি জানানো হয়।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও মতবিনিময়ে অংশ নেন মোস্তাফা মাহমুদ, এনাম চৌধুরী, মাহি আলম, রাজা মল্লিক, রাশেদ চৌধুরী, রাসেল আহমদ, জাকির হোসেন সিআইপি, জাহাঙ্গীর আলম রুপু, আমিনুল হক, শামসুন্নাহার স্বপ্না, নাজমুল হক, মীর মহিউদ্দিন, বদিউল আলম, কালাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নীল রতন, মামুন আলম, ইলিয়াস আমির আলীসহ বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসমাইল, সহ-সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর ইসলাম, মেহেদি রুবেল, শামসুল হক এবং কাজী নিজাম উল্লাহ।
সভায় উপস্থিত সকলে প্রেসক্লাব ইউএই-এর আসন্ন অভিষেক অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করতে সব ধরনের সহযোগিতা ও একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ হালনাগাদ 23 hours আগে

