Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশংকা

    জানুয়ারি ১২, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণUpdated:জানুয়ারি ১২, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে হুট করে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা (ভ্যাট) বাড়ানোর পাশাপাশি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি বন্ধ হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দল ছাড়াও অর্থনীতিবিদ ও ভোক্তারা সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।
    অন্তর্বর্তী সরকারের দিক থেকে এ বিষয়ে কোন ব্যাখ্যা দেওয়া না হলেও অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, রাজস্ব আদায়ে ধ্বস নামার প্রভাব ঠেকাতে এবং আইএমএফ এর কাছ থেকে অতিরিক্ত এক বিলিয়ন ডলার পাওয়ার জন্যই সরকার ‘কর আদায়ের এ সহজ পথ’ বেছে নিয়েছে।
    ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের অনুমোদন দিয়েছিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এই ঋণের তিন কিস্তির টাকা ইতোমধ্যেই ছাড় করা হয়েছে এবং চতুর্থ কিস্তির টাকাও দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু এরই মধ্যে আইএমএফ এর কাছ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আরও এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়ার খবর প্রকাশিত হয়েছে।
    বিশ্লেষকদের মতে, আইএমএফ এর সাথে আলোচনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দরকষাকষিতে অদক্ষতার কারণেই উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর মতো পদক্ষেপ সরকারকে নিতে হয়েছে।
    অর্থনীতিবিদ ডঃ মুস্তাফিজুর রহমান বলেন, আইএমএফ এর শর্ত অনুযায়ী সরকারকে কর-জিডিপি অনুপাত বাড়াতে হবে। গত কয়েক বছর সরকার এটি পারেনি এবং সেজন্যই মনে হয় এখন সরকার একটি সহজ পথ বেছে নিয়েছে।
    অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলছেন, এভাবে ভ্যাট-ট্যাক্স বাড়ানোর বিষয়ে সরকারের লোকজন একমত হলেন কিভাবে-সেটাই আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়।
    অবশ্য ভ্যাট বা কর বাড়ানোর সরকারি উদ্যোগের বিষয়ে গত ২ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাড়লেও জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। তখন তিনি বলেছিলেন যে জরুরি পণ্যের শুল্ক কমিয়ে ‘শূন্য’ করা হয়েছে।

    কিসে বেড়েছে শুল্ক ও কর
    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে দুটি অধ্যাদেশের মাধ্যমে শুল্ক ও কর বাড়ানো হয়েছে শতাধিক পণ্য ও সেবায়। মূলত আমদানি, উৎপাদন ও সরবরাহ পর্যায়ে মূল্য সংযোজন কর-ভ্যাট, সম্পূরক ও আবগারি শুল্ক বাড়িয়েছে সরকার।
    জাতীয় রাজস্ব বোর্ড বা (এনবিআর)-এর ভ্যাট বিভাগ শুক্রবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করার কারণে নতুন অধ্যাদেশ সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।
    ভ্যাট বা মূল্য সংযোজন কর বাড়ানোর কারণে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, জামা কাপড়, রেস্তোরার খাবার, ঔষধ, মিষ্টি, ফলের রস ও এলপি গ্যাস সহ অনেক খাতেই মানুষের খরচ বেড়ে যেতে পারে।
    মিরপুর কাজী পাড়ায় বাস করেন আফসানা বেগম। তিনি বলছেন, বাজারে সব জিনিসের দাম বেড়েছে। ঔষধের দাম গত তিন বছর ধরে বেড়েই চলেছে। আর কত বাড়াবে এর দাম।
    আমিনুল ইসলাম বেসরকারি একটি কারখানায় চাকরি করেন আশুলিয়ায়। তিনি বলছেন, গত জানুয়ারিতে ফার্মগেটের একটি রেস্টুরেন্টে এক বাটি হালিম খেয়েছিলাম ৮০ টাকা। এই শুক্রবার বিকেলে ওই একই রেস্টুরেন্টে এক বাটি হালিমের দাম রেখেছে ১৩০ টাকা। এরপরেও বাড়াতে হবে?
    অধ্যাদেশের মাধ্যমে এভাবে শুল্কহার বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি বা ডিসিসিআই। সংগঠনটি জানিয়েছে, সরকারের এমন সিদ্ধান্তের কারণে উৎপাদন ব্যয় বেড়ে পণ্যের মূল্য বাড়বে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ কমবে।

    বিকল্প কী হতে পারতো
    জানা গেছে আইএমএফ এর শর্ত হলো চলতি বছর শূন্য দশমিক ৫ শতাংশ হারে জিডিপির অনুপাতে রাজস্ব আদায় বাড়াতে হবে, যা সরকার করতে পারেনি। আবার জুলাই অগাস্টের আন্দোলনের সময় অর্থনীতি স্থবির হয়ে পড়ায় রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই প্রান্তিকে রীতিমত বিপর্যয় হয়েছে এবং এই পরিস্থিতির কীভাবে উন্নতি হবে তা নিয়ে উদ্বেগ আছে।
    সরকারি হিসেবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় এক শতাংশ কমেছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করেছে এক লাখ এক হাজার ২৮১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৩১ হাজার কোটি টাকা কম।
    তবে পরিস্থিতির উন্নতি হোক আর না হোক আইএমএফ এর সাথে সরকারের যে ঋণচুক্তি তাতে করে আগামী ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি অনুপাতে কর সংগ্রহ শূন্য দশমিক ৭ শতাংশ পয়েন্ট বাড়াতে হবে।
    অর্থনীতিবিদ ডঃ মুস্তাফিজুর রহমান বলছেন, আইএমএফ এর ঋণের প্রথম তিন কিস্তির সময় রাজস্ব বাড়ানো বা কর-জিডিপি অনুপাতের ক্ষেত্রে যে শর্ত ছিলো বাংলাদেশ তা পূরণ করতে পারেনি। ফলে এবার সংস্থাটি আরও চাপ বাড়িয়েছে বলে মনে করেন তিনি।
    তিনি বলেন, এখন সরকার আরও এক বিলিয়ন ডলার চাইছে। ফলে আইএমএফও আরও শক্ত করে চাপ দিচ্ছে। এ কারণেই এভাবে ভ্যাট বাড়ানো হয়েছে বলে মনে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় আইএমএফ এর শর্ত অনুযায়ী শূল্ক বা ভ্যাট এভাবে না বাড়িয়ে সরকার আর কী পদক্ষেপ নিতে পারতো -জানতে চাইলে তিনি বলেন সরকার প্রত্যক্ষ কর বাড়ালে এবং কর ফাঁকি রোধে উদ্যোগী হলে সাধারণ মানুষের ওপর এ চাপ তৈরি করতে হতো না।
    তিনি আরও বলেন, এখন সুযোগ ছিলো টিআইএন নম্বরধারীদের রিটার্ন সাবমিট নিশ্চিত করা এবং করযোগ্য যারা করের আওতার বাইরে আছেন তাদের করের আওতায় নিয়ে আসার। কিন্তু সেই কাজে উদ্যোগী না হয়ে সরকার সহজ পথ বেছে নিয়েছে।
    যদিও কিছু ক্ষেত্রে সরকার ব্যয় সাশ্রয় করা এবং উন্নয়ন পরিকল্পনায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরেও শুল্ক ও কর বেড়ে যাওয়ায় অনেক পণ্যের দাম বেড়েছে বা বাড়বে। এর ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশংকা তৈরি হয়েছে।
    এদিকে অর্থনীতিবিদ এম এম আকাশ মনে করছেন, সরকার এভাবে ঢালাও ভাবে শুল্ক কর না বাড়িয়ে সম্পত্তি কর বাড়ালে সাধারণ মানুষের ওপর চাপ বাড়াতে হতো না। নানা রকম সম্পদের ওপর কর দেওয়া যেতো। যেমন একাধিক বাড়ি বা গাড়ীর ক্ষেত্রে কর পুনর্বিন্যাস করতে পারতো। সম্পদের মাত্রার ওপর ভিত্তি করে করের স্লাব নির্ধারণ করা যেতো। দুর্নীতিবাজ যাদের সম্পদ জব্দ হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে সেগুলোকে ব্যবহার করা যেতো।
    তিনি বলেন, এতে করে বৈষম্য কমতো, দুর্নীতি দমন ও লুটপাটকারীদের শাস্তির কর্মসূচি অগ্রসর হতো এবং মুদ্রাস্ফীতিতে কোন বাড়তি চাপ পড়তো না।
    তিনি আরও বলেন, সরকারে অন্তর্বর্তীকালীন হওয়ায় দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা তারা নিতে পারছেনা, ফলে তাদের এসব সিদ্ধান্তে জন অস্বস্তি বাড়ছে। তাদের উচিত এখন জনগণকে স্বস্তি দিতে সংস্কার কাজগুলো শুরু করে ক্ষমতা নির্বাচিত সরকারকে হস্তান্তর করা।
    এদিকে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল প্রজ্ঞাপনের মাধ্যমে ভ্যাট ট্যাক্স বাড়ানোর ঘোষণার তীব্র সমালোচনা করেছে। ●
    অকা/রা/ই/ সকাল, ১২ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.