Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    জুন ১৭, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণUpdated:জুন ১৭, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ16
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    মাহমুদ আহমেদ খান>

    আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ষষ্ঠ আসর খেলার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। এবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন মহাতারকা। শুধু তাই নয়, করলেন এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। এটা তাঁর পুরো বিশ্বকাপ জার্নিরও প্রথম হ্যাটট্রিক বটে! একইসাথে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে গোল করার অনবদ্য রেকর্ডও গড়লেন লিওনেল মেসি।

    ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক আক্রমণে গোলের চেষ্টা করেন মেসি। কিন্তু বিল্ডআপে সামান্য অফসাইড ধরা পড়ায় গোল বাতিল হয়ে যায়। এর ঠিক দুই মিনিট পরই উল্লাসে মেতে ওঠে আলজেরিয়া। শাইবি প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে বল জালে পাঠালেও কিছুক্ষণ পর সেটিও বাতিল হয় অফসাইডের কারণে। তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি আর্জেন্টিনা অধিনায়ক। ফ্রি-কিকের পর মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল দারুণ এক পাসে ডিফেন্স ভেদ করে বল পৌঁছে দেন মেসির পায়ে। এরপর নিজের স্বভাবসুলভ ড্রিবলিংয়ে বক্সের কিনারায় পৌঁছে বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। আর্জেন্টিনা এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

    বিরতির পর ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট ঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেননি গোলরক্ষক লুকা জিদান। বল ফসকে পড়তেই সুযোগ কাজে লাগান মেসি। দ্রুত বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ম্যাচের ৭৬ মিনিটে আসে তার হ্যাটট্রিক। নিকো গঞ্জালেসের সঙ্গে ছোট ছোট পাসে ডিফেন্স ভেঙে ঢুকে পড়েন আর্জেন্টিনা অধিনায়ক। এরপর বাঁ পায়ে দারুণ এক কার্লিং শটে বল জড়িয়ে দেন জালে। যা তার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। তার পরই অবশ্য ৮০ মিনিটে উঠে যান তিনি।

    আরেকটু আগেই হ্যাটট্রিকটা পেতে পারতেন মেসি। আলজেরিয়া গোলরক্ষস লুকা জিদান দারুণ দক্ষতায় শট ঠেকিয়েছেন তার। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে বেশিক্ষণ আটকে রাখা গেল না। ৭৬ মিনিটে বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।

    আন্তজার্তিক ক্যারিয়ারে  ১২১তম গোল করেছেন আর্জেন্টিনার সর্বোচ্চ এই গোলদাতা। 

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ মেসি লিওনেল মেসি

    এই বিষয়ে আরও সংবাদ

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

    সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    কার্ড থেকে অ্যাড মানি আরও নিরাপদ ও সহজ হলো বিকাশে

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

    আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

    অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল 

    সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড

    ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ২০ নারীকে সেলাই মেশিন ও গাছের চারা দিল বসুন্ধরা গ্রুপ

    চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

    শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং

    বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    তীব্র তাপপ্রবাহে বাংলাদেশে ক্ষতি ১৮০ কোটি ডলার

    পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

    গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.