অর্থকাগজ ডেস্ক>

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এম এ খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান। তিনি ট্রেড, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। বর্তমানে তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা, শিক্ষা ও সামাজিক কল্যাণে বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে।

নিজের জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে তিনি একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক অবদান রাখার জন্যও তিনি পরিচিত।

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version