অর্থকাগজ প্রতিবেদন ●
কার্ড সেবাকে আধুনিক, যুগোপযোগী করতে মাস্টারকার্ডের সঙ্গে যুক্ত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপির হাতে প্রিন্সিপাল মেম্বারের লাইসেন্স তুলে দেন। এ সময় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলালসহ সংশ্লিষ্টরা। ●
অকা/ব্যাংক/ফর/সন্ধ্যা/ ৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

