Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মুদ্রানীতিতে সংকোচনমুখী নীতি মন্দার ক্ষত বাড়বে

    জুন ২৪, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মুদ্রানীতিতে সংকোচনমুখী নীতি মন্দার ক্ষত বাড়বে। জুলাইয়ের শেষদিকে ২০২৪-২৫ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে। এবারের মুদ্রানীতিতেও আইএমএফ-এর শর্ত অনুযায়ী বাজারে টাকার প্রবাহ কমানোর বা সংকোচনমুখী নীতি গ্রহণ করা হতে পারে। এটি হলে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি কমানোর লক্ষ্যে আগামী বছর নিয়ে টানা তিন বছর অনুসরণ করা হবে সংকোচনমুখী মুদ্রানীতি। এতে আগে যেমন দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে, তেমনই আগামী দিনেও একই অবস্থা হবে। এ নীতির ফলে মূল্যস্ফীতি কমেনি, উলটো আরও বেড়েছে। এদিকে সংকোচনমুখী নীতির কারণে বেসরকারি খাতে এবং শ্রমবাজারে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ছে। এ পরিপ্রেক্ষিতে আগামী অর্থবছরের মুদ্রানীতির কাঠামো তৈরি করতে গিয়ে দোটানায় পড়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তবে এবার টাকার প্রবাহ কমানো হলেও উৎপাদন খাতে টাকার জোগান আরও বাড়ানো হবে। যাতে বিনিয়োগ বৃদ্ধি পায়।

    সূত্র জানায়, আগামী অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের নতুন মুদ্রানীতি ঘোষণা হবে জুলাইয়ের শেষদিকে। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। তবে এবারের মুদ্রানীতি প্রণয়ন করতে গিয়ে খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ ও বিনিময় হার সহনীয় রাখা কেন্দ্রীয় ব্যাংকের মৌলিক দায়িত্বের একটি। কিন্তু গত দুই বছরের বেশি সময় কেন্দ্রীয় ব্যাংক এ দুটি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে বৈশ্বিক মন্দার প্রভাবে দেশে ডলারের দাম হুহু করে বেড়েছে। গত দুই বছরে সর্বোচ্চ ৫২ শতাংশ টাকার অবমূল্যায়ন হয়েছে। আগামী দিনেও আরও অবমূল্যায়নের আশঙ্কা করা হচ্ছে। মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশ থেকে বেড়ে ডাবল ডিজিটের কাছাকাছি চলে গেছে। ১৪ মাস ধরে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে অবস্থান করছে। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি ১২ শতাংশ ছাড়িয়ে গেছে। এতে বিশেষ করে স্বল্প ও মধ্য-আয়ের মানুষের ভোগান্তি বেশি বেড়েছে। তাদের জীবনযাত্রার ব্যয়নির্বাহ এখন কঠিন হয়ে পড়েছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ২০২২-২৩ অর্থবছর থেকে চলতি অর্থবছর পর্যন্ত টাকার প্রবাহ কমানোর নীতি গ্রহণ করেছে। এর মাধ্যমে ঋণের সুদহার বেড়েছে। ডলারের দাম বেড়েছে। এর প্রভাবে বেড়েছে পণ্যমূল্য। বাড়েনি বিনিয়োগ। ফলে কর্মসংস্থানের হার বাড়েনি। বরং আগের কর্মসংস্থান থেকে অনেকে চাকরিচ্যুত হয়েছেন। যারা কর্মে আছেন, তাদেরও আয় কমেছে। ফলে মানুষের কষ্ট বেড়েছে। এমন অবস্থায় সামনে এসেছে আগামী অর্থবছরের মুদ্রানীতি। আইএমএফ-এর প্রধান শর্ত হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টাকার প্রবাহ কমানোর নীতি গ্রহণ করতে হবে। এ কারণে আগামী মুদ্রানীতিতেও টাকার প্রবাহ কমানো হবে। তবে বিশেষ করে উৎপাদন খাতে টাকার প্রবাহ বাড়ানো হবে। এ খাতে যাতে সুদের হার কম থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক বিশেষ নজর রাখবে।

    এদিকে কেন্দ্রীয় ব্যাংক বরাবরই বলে আসছে এখন যে মূল্যস্ফীতি হচ্ছে, এটি টাকার প্রবাহ বাড়ার কারণে নয়। এখন টাকার প্রবাহ বাড়ছে না। রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যেও সমন্বয় করা হয়েছে। যে কারণে সরকারের আয়-ব্যয়ে ভারসাম্য এসেছে। তারপরও মূল্যস্ফীতি বাড়ছে। তারা বাজার ব্যবস্থাপনার ত্রুটির দিকে ইঙ্গিত করে বলেছে, বাজারে ত্রুটির কারণেই পণ্যের দাম বাড়ছে। যে কারণে মূল্যস্ফীতির হার বাড়ছে। কিন্তু আইএমএফ বাজার ব্যবস্থাপনার ত্রুটি নিয়ে কোনো কথা বলছে না। তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিকে ব্যবহার করতে জোর দিয়েছে। এখন তাদের শর্তের বাইরে গিয়ে টাকার প্রবাহ বাড়ানোর নীতি গ্রহণ করা সম্ভব যাচ্ছে না। কারণ, এতে ঋণের চতুর্থ কিস্তির অর্থ আটকে যেতে পারে। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/২৪ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.