Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূলধনী মুনাফা কর হ্রাসে গতি ফিরেছে পুঁজি বাজারে

    নভেম্বর ৪, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দিনের বেচাকেনার শেষ প্রান্তে এসে গতকাল দেশের পুঁজি বাজারের উত্থান হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে শেয়ার বিক্রি হতে অর্জিত মূলধনী মুনাফার ওপর কর হার কমানোর খবরে ৪ নভেম্বর শেষ বেলায় বাজার ঘুরে দাঁড়ায় এবং শেয়ার কেনার চাপ ৯২ শতাংশে উন্নীত হয়। কিন্তু ছিল না তেমন বিক্রেতা। ১২টি খাতের কোম্পানির শেয়ারের কোনো বিক্রেতা ছিল না। মাত্র ৮ শতাংশ ছিল শেয়ার বিক্রেতা। ফলে কেনার চাপ বেশি থাকায় শেয়ারের দর বেড়েছে ৬৪.৮৯ শতাংশ বা ২৫৭টি কোম্পানির। আর ডিএসইর বাজার মূলধন ০.৫৯ শতাংশ বেড়েছে।

    দুই পুঁজি বাজারের গতকালের তথ্য বিশ্লেষণে দেখা যায়, লেনদেনের প্রথম দিকে বাজারের অবস্থা নেতিবাচক ছিল। দুপুর ১২.৩৪টা পর্যন্ত আড়াই ঘণ্টারও বেশি সময়ে ডিএসইর প্রধান সূচক ৫.৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫০.১ পয়েন্ট পতনে ছিল। তখন বেশির ভাগ বা ১৭৮টি কোম্পানি দর পতনের কবলে ছিল। এ সময় ২৭৫ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়। দিনশেষে বাজার ঘুরে দাঁড়ায়। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স রোববারের চেয়ে সূচক ৬১.৬৪ পয়েন্ট বেড়ে এখন ৫ হাজার ২৫২.৫০ পয়েন্টে, ডিএসই-৩০ মূল্য সূচক ২২.১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৩৭.৫৯ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১৫.২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৬২.৪০ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনকৃত ৩৯৮টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৫৭টির বা ৬৪.৮৯ শতাংশের, কমেছে ১০৭টির বা ২৭.০২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির।

    এ দিন লেনদেনে অংশ নেয়া ৩৯৬টি কো¤পানির ২২ কোটি ১৮ লাখ ১৮ হাজার ৬৮১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড বেচাকেনা হয়েছে মোট ৫৬৫ কোটি ২৪ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকায়। যা রোববারের তুলনায় ১৩৪ কোটি টাকা বেশি। ওই দিন লেনদেন হয়েছিল ৪৩১ কোটি টাকার বেশি। এমনকি গতকাল শেয়ার লেনদেনও বেড়েছে প্রায় প্রায় চার কোটির বেশি। ডিএসইর বাজার মূলধন ০.৫৯ শতাংশ বেড়ে এখন ৬ লাখ ৬৭ হাজার ৯৬ কোটি ৪২ লাখ টাকায় উন্নীত হয়েছে। ব্লক মার্কেটে ১৩.৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ২.৩৮ শতাংশ। এসএমই বাজার সূচক (ডিএসএমইএক্স) ৫.৩৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৯.৬ কোটি টাকার শেয়ার। যা আগের দিনের তুলনায় ২৪ শতাংশ বেশি।

    বিক্রেতা ছিল না ২৪ কোম্পানির- ডিএসইর তথ্য বলছে, ৪ নভেম্বর বাজারটিতে আড়াই শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। এর মধ্যে দুই ডজন কোম্পানি ছিল বিক্রেতা সঙ্কটে। কোম্পানিগুলো হলো- বিডি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইস্টার্ন হাউজিং, এস্কয়ার নিট কম্পোজিট, গ্লোবাল হেভি কেমিকাল, লিনডে বিডি, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক, মিথুন নিটিং, মনোস্পুল পেপার, নিউ লাইন কোথিংস, ন্যাশনাল টি, পেপার প্রসেসিং, রহিমা ফুড ছাড়াও আরো ১০টি প্রতিষ্ঠান। এসব কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী ছিল না।

    টাকায় লেনদেন, দর বৃদ্ধি ও পতনে শীর্ষ ১০- ডিএসইতে টাকায় লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কো¤পানি হলো : বিএসসি, ফারইস্ট নিটিং, ওরিয়ন ইনফিউশান, ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, মিডল্যান্ড ব্যাংক, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, ইবনে সিনা ও এশিয়াটিক ল্যাব। আর দর বৃদ্ধির শীর্ষ ১০টি কো¤পানি হলো : মনোস্পুল পেপার, ইস্টার্ন হাউজিং, গ্লোবাল হেভি কেমিক্যাল, রহিমা ফুড, পেপার প্রসেসিং, বিএসসি, আলিফ ইন্ডা:, মতিন স্পিনিং, মিডল্যান্ড ব্যাংক ও এস্কয়ার নিটিং।

    অপর দিকে দর পতনে শীর্ষ ১০টি কো¤পানি হলোÑ ভ্যানগার্ড এএমএল, রূপালী ব্যাংক, ব্যালান্সড ফান্ড, আইএফআইএল ইসলামিক মি. ফা-১, এফবিএফ ইনকাম ফান্ড, জাহিন স্পিনিং, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এনসিসিবিএল মি. ফা-১, শ্যামপুর সুগার, এলআর গ্লোবাল মি. ফা-১, ফার্স্ট ফাইন্যান্স লি. ও আইসিবি এএমসিএল ২য় মি. ফা.।

    ব্লক মার্কেটে ৩৬.৩৭ লাখ শেয়ার ট্রেড- এ দিকে ৩ নভেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ২৮টি কোম্পানির মোট ৩৬ লাখ ৩৭ হাজার ৭২২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ১৩ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকায়। এর মধ্যে আট কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বলে ডিএসইর তথ্যে জানা গেছে। প্রতিষ্ঠানগুলো হলোÑ মিডল্যান্ড ব্যাংক, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, স্ট্যান্ডার্ড ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এই আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭০ লাখ টাকারও বেশি। আর প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। গতকাল ব্যাংকটির ৩ কোটি ৭৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ফাইন ফুডসের ৩ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১ লাখ ২২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ৮৯ লাখ ৪৬ হাজার টাকার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫২ হাজার টাকার, ডমিনেজ স্টিলের ৫০ লাখ ৪৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫০ লাখ ৩৮ হাজার টাকার এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৩১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    ২৬.৭৮ লাখ শেয়ার কিনলেন দুই উদ্যোক্তা- ডিএসই জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী পুঁজি বাজারে তালিকাভুক্ত দুই ০েকাম্পানির দুই উদ্যোক্তা ২৬ লাখ ৭৮ হাজার শেয়ার ক্রয়সম্পন্ন হয়েছে। কোম্পানি দু’টি হলো : সাউথইস্ট ব্যাংক ও এনআরবিসি ব্যাংক। জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক জোসনা আরা কাশেম ১৩ লাখ শেয়ার এবং এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা সরোয়ার জামান চৌধুরী ১৩ লাখ ৭৮ হাজার ১৩২টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।

    ছেলেকে ১.৪৯ কোটি শেয়ার দিলেন- এ দিকে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক জাহেদুল হক এক কোটি ৪৯ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন বলে ঢাকা সটক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য প্রকাশ করেছে। ডিএসইর তথ্যে জানা গেছে, ওই পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি ছেলে লাফিজুল হককে উপহার হিসেবে শেয়ারগুলো হস্তান্তর করেছেন।

    সিএসইতে লেনদেন অর্ধেকে নেমেছে- সূচক বৃদ্ধি ও বাজার ইতিবাচক পথে ফিরলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন রোববারের চেয়ে অর্ধেকে নেমেছে। সিএসই-৩০ সূচক ৯১.১৬ পয়েন্ট বেড়ে এখন ১২ হাজার ৯৫.৬০ পয়েন্টে, সিএসসিএক্স ৭৭.০৭ পয়েন্ট বেড়ে আট হাজার ৮৭৪.২০ পয়েন্টে এবং সিএএসপিআই ১২২.০২ পয়েন্ট ফিরে পেয়ে এখন ১৪ হাজার ৫৮৪.৯৩ পয়েন্টে উঠে এসেছে। লেনদেনে অংশ নেয়া ২১৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪২টির বা ৬৩.৩৫ শতাংশের, পতনের শিকার হয়েছে ৫৬টি এবং দর পরিবর্তন হয়নি এমন কোম্পাানি হলো ১৬টি। ২৮ লাখ ৯৩ হাজার ৩৭১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে মোট ৬ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১৬ টাকায়। এই লেনদেন আগের দিন রোববারের তুলনায় প্রায় ৬ কোটি টাকা কম। ওই দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৯ লাখ টাকার বেশি। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.