মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ২৮ আগস্ট ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এ এন এম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও প্রফেসর আনসার আলীসহ অন্য পরিচালকরা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালন করেন এএমডি ও কোম্পানি সচিব এনামুল হক। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 months আগে
