সংবাদ বিজ্ঞপ্তি>
মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা ভার্চ্যুয়াল প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ১৫%নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
কোম্পানীর মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, মিসেস জান্নাতুল ফেরদৌস, মোঃ জাহিদ আনোয়ার খান, মোঃ মঈন উদ্দিন, দিলরুবা শারমিন ও সবিতা ফেরদৌসীসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ-সহ উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালন করেন এএমডি ও কোম্পানী সচিব এনামুল হক খান এসিএস।
চেয়ারম্যান বলেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২০২৫ সালে ২৮৬.৭৮ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে এবং তিনি আরও বলেন, মেঘনা লাইফ আরও উন্নত প্রযুক্তি নির্ভর ও পলিসিহোল্ডার বান্ধব হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
পরিশেষে কোম্পানীর চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে ২০২৬ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানীর ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানীর সকলস্তরের কর্মকর্তা/কর্মচারী, বীমাকর্মী, পলিসি হোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ হালনাগাদ 5 hours আগে

