বেসরকারি জীবন বীমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশ ২০২৪ সালে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে গ্রাহকদের বিমা সুবিধা হিসেবে পরিশোধ করা অর্থের পাশাপাশি চিকিৎসা ও মৃত্যু দাবি বাবদ পরিশোধ করা অর্থ।
মেটলাইফ বাংলাদেশ ১ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালে মেটলাইফের নিষ্পত্তিকৃত মোট বীমা দাবির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা খরচ নির্বাহে ২৩৭ কোটি টাকা; মৃত্যু দাবি বাবদ ১৪০ কোটি টাকা এবং পলিসির পূর্ণ বা আংশিক মেয়াদপূর্তিসহ আরও অন্যান্য কারণে ২ হাজার ৫১৮ কোটি টাকা পরিশোধ করা হয়।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বীমা পরিকল্পনায় গ্রাহকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হচ্ছে, বীমা দাবির অর্থ পাওয়া। আমরা নিরলসভাবে আমাদের দতা বৃদ্ধির জন্য কাজ করেছি, যাতে মেটলাইফের গ্রাহকেরা তাঁদের বীমা দাবি দ্রুত ও সহজে পেয়ে যান। এ দেশের বীমা শিল্পের ওপর মানুষের বিশ্বাস ও আস্থা বৃদ্ধির কাজ করে যাওয়াই আমাদের ল্য।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০-২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে মেটলাইফ মোট ১১ হাজার ৪০০ কোটি টাকার বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে। এতে বলা হয়, অনলাইনে বীমা দাবি আবেদন করা এবং তিন থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বীমা দাবি পাওয়ার মাধ্যমে মেটলাইফের গ্রাহকেরা এখন সবচেয়ে ভালো সুবিধা উপভোগ করছেন। বীমা দাবি নিষ্পত্তিতে মেটলাইফের সক্রিয়তা ও দতা দেশের বীমা খাতে গ্রাহকের সন্তুষ্টি ও আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বর্তমানে বাংলাদেশে ৯০০টির বেশি প্রতিষ্ঠান এবং ১০ লাখ ব্যক্তি গ্রাহককেবীমা সেবা প্রদান করছে মেটলাইফ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

