Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    জুলাই ২২, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক >

    ভারতে পরীক্ষাসংক্রান্ত কেলেঙ্কারির জেরে শুরু হওয়া শিক্ষাব্যবস্থা সংস্কারের আন্দোলন এখন নতুন রাজনৈতিক মোড় নিয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ ক্রমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। বিরোধী দলগুলোর প্রকাশ্য সমর্থন পাওয়ায় আন্দোলন আরও জোরালো হয়েছে এবং রাজধানী নয়াদিল্লিতে উত্তেজনা বেড়েছে। 

    বুধবার রাজধানীর যন্তর মন্তরে অনলাইনভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকে হাজারো মানুষ সমবেত হন। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং যন্তর মন্তর ছাড়বেন না।

    সমাবেশে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, "যে দেশে মানুষ প্রশ্ন করতে ভুলে গিয়েছিল এবং সরকারের সমালোচনাকে দেশদ্রোহিতা মনে করা হতো, আমরা সেই দেশকে আবার প্রশ্ন করতে শিখিয়েছি।"

    মূলত তরুণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণে গড়ে ওঠা এই আন্দোলন মঙ্গলবার বিরোধী দলগুলোর সমর্থন পাওয়ার পর আরও বিস্তৃত আকার ধারণ করে। সেদিন বিরোধী জোটের নেতারা প্রধানমন্ত্রী মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের সমালোচনা করে সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। মঙ্গলবার তাকে আন্দোলনস্থল থেকে আটক করে প্রায় দুই ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়। পরদিন বুধবার তিনি কালো পোশাক পরে সংসদে উপস্থিত হয়ে সরকারের জবাবদিহি দাবি করেন।

    অন্যদিকে সমাজবাদী পার্টিও সংসদ প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। দলটির নেতা অখিলেশ যাদব বলেন, দেশের কোটি কোটি তরুণের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা উদ্বেগজনক।

    আন্দোলনের সূত্রপাত হয় গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। একটি মামলার শুনানিতে তিনি তরুণদের 'ককরোচ' (তেলাপোকা) ও 'পরজীবী' বলে উল্লেখ করেন। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। এর প্রতিবাদ ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবেই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আত্মপ্রকাশ ঘটে।

    বর্তমানে সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী গড়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, শিক্ষাব্যবস্থার সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন ভারতের জাতীয় রাজনীতিতে সরকারের জন্য বড় ধরনের চাপের কারণ হয়ে উঠেছে।

    সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

    নরেন্দ্র মোদি ভারত রাহুল গান্ধী

    এই বিষয়ে আরও সংবাদ

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জলদস্যুতা; নৌমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

    জ্বালানি তেলের সংকট নেই, গুজবে কান না দেওয়ার আহ্বান

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    ঢাকার বাইরে পরিকল্পিত নগরায়ণে জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বৈশ্বিক পাসপোর্ট সূচকে যৌথভাবে ৯৭তম বাংলাদেশ ও উত্তর কোরিয়া

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    বিশ্বের ৫০টি মেলায় অংশ নেবে বাংলাদেশ

    বাজারে ফের বাড়ল সোনার দাম

    ২০৩১ লক্ষ্যপথে বাণিজ্যের নতুন রোডম্যাপ

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা ২ ঘণ্টা পর মুক্ত

    ট্রাম্পের শুল্ক ক্ষেপণাস্ত্র এবার কানাডায়

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.