রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা কামরুস সোবহান। তিনি সদ্যপ্রয়াত চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের স্থলাভিষিক্ত হলেন।

নতুন নির্বাচিত চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা। তিনি বীমা, শিা এবং বস্ত্র ও তৈরী পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে সমৃদ্ধ অভিজ্ঞতা ও দ নেতৃত্ব প্রদর্শন করেছেন। বর্তমানে তিনি ড্রাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালে তিনি বাংলাদেশে উরুগুয়ের প্রথম সম্মানসূচক কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। যা বাংলাদেশ ও উরুগুয়ের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে মোস্তফা কামরুস সোবহান পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মোস্তফা গোলাম কুদ্দুসের রেখে যাওয়া ঐতিহ্য সংরণ ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে আরো অগ্রসর ও উদ্ভাবনী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। খবর বিজ্ঞপ্তির  

অকা/বীমা/সখবি/ফর/রাত/১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version