সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো: নাজমুস সায়াদাত। ইসলামী ব্যাংকিং-এ ২৭ বছরের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সায়াদাত প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৯৫ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। সুদীর্ঘ ১২ বছর তিনি ইসলামী ব্যাংক পিএলসির লোকাল অফিস ও বৈদেশিক বিনিময় শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকের দিলকুশা শাখা ও মতিঝিল শাখার প্রধান এবং প্রধান কার্যালয়ের মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন ও করপোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দতার সাথে তার দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকে যোগদান করেন এবং তার মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন ও প্রিন্সিপাল শাখার প্রধান হিসেবে সুনিপুণভাবে শাখা ও বিভাগ পরিচালনা করেন।

২০১৭ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক এস আলমের দখলে চলে যাওয়ার পর ব্যাংকের নানা অনিয়ম তার দৃষ্টিগোচর হওয়ায় ২০২০ সালে তিনি এসআইবিপিএলসি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি মুন্নু গ্রুপের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি মুন্নু ফেব্রিক্স লিমিটেড এবং মুন্নু এগ্রো ও জেনারেল মেশিনারির স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন।

৫ আগস্ট ২০২৪-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক এস আলম মুক্ত হয় এবং বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিলে তিনি আবারও এই ব্যাংকে এসইভিপি এবং এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং-এর প্রধান হিসেবে যোগদান করেন। তার দক্ষতা ও যোগ্যতা বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ তাকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজের উপর বিএ (অনার্স) এবং মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এবং সাইন্স থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং-এ এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি মালয়েশিয়া, চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ব্যাংকিং বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির ●

অকা/ব্যাংক/সখবি/ফর/রাত/৩০অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version