Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    টানা উন্নতি সূচকের
    যথারীতি সংশোধন পুঁজি বাজারে

    সেপ্টেম্বর ২, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সূচকের টানা উন্নতির পর পুঁজি বাজারে যথারীতি সংশোধন ঘটেছে। ১ সেপ্টেম্বর দেশের দুই পুঁজি বাজারেই লেনদেন হওয়া কোম্পানির বেশির ভাগই দরপতনের শিকার ছিল। ঢাকা শেয়ার বাজারে লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি সিকিউরিটিজের মধ্যে ১১৯টির মূল্যবৃদ্ধির বিপরীতে দর হারায় ২৪৪টি। চট্টগ্রাম শেয়ার বাজারে লেনদেনে অংশ নেয়া ২৫০টি কোম্পানি ও ফান্ডের মধ্যে ৮২টির দাম বাড়লেও কমেছে ১৪১টির। তবে ঢাকা শেয়ার বাজারে সব সূচকের কমবেশি অবনতি ঘটলেও সব সূচকই সামান্য হলেও উন্নতি ধরে রাখে চট্টগ্রাম শেয়ার বাজার।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের ১ সেপ্টেম্বর ১০ দশমিক ৬০ পয়েন্ট অবনতি ঘটে। ৫ হাজার ৫৯৪ দশমিক ৩৯ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ১ সেপ্টেম্বর দিনশেষে নেমে আসে ৫ হাজার ৫৮৩ দশমিক ৭৮ পয়েন্টে। বাজার সংশোধনের স্বাভাবিক নিয়ম মেনেই সকালে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখো গেলেও পরে বিক্রয় চাপে দর হারাতে থাকে লেনদেন হওয়া কোম্পানির বেশির ভাগ। সকাল সোয়া ১০টার দিকে ডিএসইএক্স সূচকটি পৌঁছে যায় ৫ হাজার ৬৫১ পয়েন্টে। এ পর্যায়ে সূচকের উন্নতি রেকর্ড করা হয় প্রায় ৫৬ পয়েন্ট। এখান থেকেই বিক্রয়চাপের শুরু। দিনের বাকি সময় আর চাপ সামলে উঠতে পারেনি বাজারটি। একই সময় ডিএসইর দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর অবনতি ঘটে যথাক্রমে ৪ দশমিক ৯৬ ও ২ দশমিক ৬৭ পয়েন্ট।

    তবে দেশের দ্বিতীয় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সব সূচকের কমবেশি উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এখানে সিএসই সার্বিক মূল্যসূচক ১৭ দশমিক ০১ পয়েন্ট বেড়েছে। এ ছাড়া বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স যথাক্রমে ৭৬ দশমিক ২২ ও ৬ দশমিক ৯০ পয়েন্ট উন্নতি ধরে রেখেছে।

    সূচকের অবনতির ফলে ঢাকা শেয়ার বাজারে ১ সেপ্টেম্বর লেনদেন কিছুটা কমেছে। এ দিন ১ হাজার ১৮১ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে বাজারটি, যা আগের দিন অপেক্ষা ১১৫ কোটি টাকা কম। ৩১ আগস্ট ডিএসইর মোট লেনদেন ছিল ১ হাজার ২৯৬ কোটি টাকা। তবে চট্টগ্রামে কিছুটা উন্নতি ঘটে লেনদেনের। এখানে ২৩ কোটি টাকা থেকে ২৮ কোটিতে পৌঁছে লেনদেন।

    এ দিকে সূচকের পতনের মাধ্যমে বাজারে সংশোধন ঘটলেও কিছু নির্দিষ্ট কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধিতে কোনো প্রভাব পড়ছে না। যেখানে বাজারের প্রায় ৭০ শতাংশ কোম্পানি দরপতনের শিকার ছিল যেগুলোর মধ্যে ছিল মৌলভিত্তিসম্পন্ন বেশ কিছু কোম্পানিও সেখানে বেশ কিছু দুর্বল কোম্পানিকে ১ সেপ্টেম্বর বাজারগুলোর মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় জায়গা করে নিতে দেখা যায়। এর মধ্যে এমন কোম্পানিও রয়েছে খোদ নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখে সংস্থাটির কাছে প্রতিবেদন জমা দিতে বলেছে। এ ছাড়া ডিএসইতে দিনের মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসা কোম্পানির একটি বড় অংশই দুর্বল মৌলভিত্তির। স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কোম্পানিগুলোর মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সংবেদনশীল কোনো তথ্য আছে কিনা জানতে চাইলেও কোম্পানির এ ধরনের কোনো তথ্য দিতে পারছে না। অথচ দিনের পর দিন কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েই চলেছে। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও তা সংশ্লিষ্টরা কানে তুলছেন না।

    পুঁজি বাজার সংশ্লিষ্টরা মনে করেন, বাজার যখন স্বাভাবিকত্ব হারাবে তখন বিনিয়োগকারীদের মধ্যে কিছু মানুষ লাভবান হলেও বাকিরা ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। সাম্প্রতিক সময়ে এটাই পুঁজিবাজারের বাস্তবতা। তা ছাড়া আমরা দ্রুত মুনাফা লাভের মাধ্যমে দ্রুত বড়লোক হওয়ার স্বপ্ন দেখি বলেই ইতোমধ্যে দু’ দু’বার বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে পুঁজি বাজারকে। তারপরও কিন্তু এ প্রবণতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। অথচ কয়েক বছরের টানা মন্দা কাটিয়ে বাজারের স্বাভাবিক গতি ফিরেছে তিন মাসও হয়নি। এর মধ্যেই আমরা এ কঠিন সময়ের কথা ভুলে বসে আছি; যখন কোম্পানির মৌলভিত্তির চেয়েও বাজারে চাওড় হওয়া নানা গুজবের দ্বারাই বেশি চালিত হতে দেখা যায় বিনিয়োগকারীদের। এটি তাৎক্ষণিকভাবে বিনিয়োগকারীদের কিছুটা লাভবান করলেও দীর্ঘমেয়াদে পুঁজি বাজারকে ধ্বংস করে দিচ্ছে।

    ১ সেপ্টেম্বর টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা শেয়ার বাজারে লেনদেনের শীর্ষে উঠে আসে লাভেলো আইসক্রিম। ২৮ কোটি ৮৭ লাখ টাকায় কোম্পানিটির ২৮ লাখ ৪৯ হাজার শেয়ার হাতবদল হয় ১ সেপ্টেম্বর। ২৫ কোটি ২৯ লাখ টাকায় ২০ লাখ ৯ হাজার শেয়ার বেচাকেনা করে দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। ডিএসইর লেনদেনের শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ওরিয়ন ইনফিউশন, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, রবি অজিয়াটা, আলিফ ইন্ডাস্ট্রিজ ও পপুলার লাইফ।

    ডিএসইর মূল্যবৃদ্ধির শীর্ষ কোম্পানি ছিল তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি ইনটেক অনলাইন। ১ সেপ্টেম্বর ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে কোম্পানিটির। ৯ দশমিক ৯৭ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে দিনের এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল বস্ত্র খাতের দেশ গার্মেন্ট। ডিএসইর মূল্যবৃদ্ধিতে শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো ছিল যথাক্রমে বঙ্গজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আরামিট লি., সমতা লেদার, সিনো বাংরা ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুড ও সিকদার ইন্স্যুরেন্স লি.।

    অপর দিকে ১ সেপ্টেম্বর দরপতনের শীর্ষ কোম্পানি ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ৬ দশমিক ৮৯ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৬ দশমিক ১৪ শতাংশ দর হারিয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ছিল দ্বিতীয় স্থানে। দরপতনের শীর্ষ ১০কোম্পানির তালিকার অন্য কোম্পানিগুলো ছিল যথাক্রমে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, হামি ইন্ডাস্ট্রিজ, রিজেন্ট ক্সেটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফিন্যান্স, ফার ইস্ট ফিন্যান্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ও তাল্লু স্পিনিং। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.